Share this link via
Personality Websites!
478143
9460
আসুন! হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ফুফুজানের একটি ঈমানোদ্দীপক কারামত শ্রবণ করি,
একবার জীলানে বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে দূর্ভিক্ষ হয়ে গেলো, লোকেরা ইস্তিসকা এর নামায (অর্থাৎ বৃষ্টি বর্ষণের জন্য পড়া নামায) পড়লো, কিন্তু বৃষ্টি বর্ষণ হলো না, তখন লোকেরা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ফুফুজান হযরত সায়্যিদা উম্মে আয়েশা رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর ঘরে আসলো এবং তাঁর নিকট বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করার আবেদন (Request) করলো, হযরত সায়্যিদা উম্মে আয়েশা رَحْمَۃُ اللهِ عَلَیْہَا তাঁর ঘরের উঠানের দিকে গেলেন এবং মাটিতে ঝাড়ু দিয়ে দোয়া করলেন: হে রব! আমি তো ঝাড়ু দিয়ে দিয়েছি, এবার তুমি পানির ছিটা দিয়ে দাও (অর্থাৎ বৃষ্টি দ্বারা সেট দিয়ে দাও)। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেলো, লোকেরা তাদের ঘরে এই অবস্থায় ফিরলো যে, সকলেই বৃষ্টিতে ভিজে গেলো এবং পুরো জীলান সমৃদ্ধ হয়ে গেলো।
(বাহজাতুল আসরার, যিকিরে নিসবিহি ও সিফতিহি, পৃষ্ঠা:১৭৩)
হে আশিকানে গাউসুল আযম! একটু ভাবুন তো! গাউসে আযমের বংশের এই শান তবে তাঁর নানাজান, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বংশ, পিতামাতা, পবিত্র আহলে বাইত رِضْوَانُ اللهُ عَنْہُمْ اَجْمَعِين এবং উম্মাহাতুল মুমিনীন رَضِیَ اللهُ عَنْہُنَّ اَجْمَعِين এর কিরূপ শান হবে আর যাঁরা প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সহচর্য পেয়েছেন, সেই জ্বলজ্বলে উজ্জল নক্ষত্রের কিরূপ মর্যাদা হবে?
নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি
নবীর চার ইয়ার জান্নাতি জান্নাতি
সিদ্দিক ও ওমর জান্নাতি জান্নাতি
উসমানে গনী জান্নাতি জান্নাতি
ফাতিমা ও আলী জান্নাতি জান্নাতি
মুয়াবিয়া ও আলী জান্নাতি জান্নাতি
হাসান আর হুসাইনও জান্নাতি জান্নাতি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami