Share this link via
Personality Websites!
478142
9460
পাঠ করতে পারি? তা বিশুদ্ধ করার জন্য কি কোন ব্যবস্থা গ্রহণ করেছি? (যেমন; প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনা বা ইন্টারনেটের মাধ্যমে Online কুরআনে করীম শিখার কি ব্যবস্থা গ্রহণ করেছি?) আমরা এর জন্য কি চেষ্টা করেছি? জি হ্যাঁ! কঠিন থেকে কঠিনতর এ্যন্ড্রয়েড মোবাইল (android Mobile) আর জানিনা কত যে এ্যপালিকেশন (Applications) চালাতে জানি, কিন্তু আফসোস! কুরআনে করীম পড়তে জানি না, দূর্ভাগ্যক্রমে এতটুকুও জানিনা যে, যাতে নামায বিশুদ্ধ হতে পারে, কেননা তা শিখার জন্য না আমাদের আগ্রহ রয়েছে, না রয়েছে প্রেরণা আর না সময় বের করার চেষ্টা করি, চিন্তা করে দেখুন তো! স্যোশাল মিডিয়া (Social Media) এবং ইন্টারনেটের অধিক ব্যবহার আমাদের মূল্যবান সময়কে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে না তো। আল্লাহ পাক আমাদের সময়ের গুরুত্ব অনুধাবন করে কুরআনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে গাউসুল আযম! যেমনিভাবে আমাদের গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নানাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বিলায়তের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন, যেতমনিভাবে আমাদের গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্মানিত পিতা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বিলায়তের আকাশের উজ্জল নক্ষত্র ছিলেন, যেমনিভাবে আমাদের গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্মানিতা আম্মাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہَا আল্লাহ পাকের মকবুল ওলীয়া ছিলেন, তেমনিভাবে আমাদের গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ফুফুজানকেও আল্লাহ পাক বিলায়তের উচ্চ মর্যাদা দান করেছিলেন, আল্লাহ পাকের দরবারে তাঁর মর্যাদা এত উচ্চ ছিলো যে, লোকের বৃষ্টি বর্ষণের দোয়া করানোর জন্য গাউসে পাকের ফুফুজানের পবিত্র দরবারে উপস্থিত হতেন এবং আল্লাহ পাকের দয়ার দৃশ্য অবলোকন করতেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami