Share this link via
Personality Websites!
478066
9459
যেনো তোমাদের কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় আর তোমরা মুক্তি পেয়ে যাও।
আল্লাহ পাক হুযুর গাউসে আযম শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উপর কোটি কোটি রহমত অবতীর্ণ করুক। আহ! আমরাও যেন তার কামিল মুরিদ হয়ে যাই।
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংক্ষিপ্ত পরিচিতি
শাহেনশাহে বাগদাদ, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রসিদ্ধ ও বিখ্যাত বুযুর্গ * তার নাম মুবারক হলো আব্দুল ক্বাদের আর উপনাম আবু মুহাম্মদ * মুহিউদ্দীন (অর্থাৎ দ্বীনের জীবনদাতা) আর গাউসুস সাকলাইন (অর্থাৎ জিন ও মানুষের গাউস, সাহায্যকারী) তার প্রসিদ্ধ উপাধি। * হুযুর গাউসে পাক, শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৪৭০ হিজরিতে জিলান শহরে জন্মগ্রহণ করেন * ৯১ বছর বয়স পর্যন্ত এই দুনিয়াতে ছিলেন * ৫৬১ হিজরিতে তিনি দুনিয়া থেকে পর্দা করেন (গাউসে পাক কে হালাত, পৃষ্ঠা: ১৫) * তিনি ওলীদের ওলী, পীরদের পীর, পীরে-দস্তগীর, রওশন যমীর, সুলতানুল আউলিয়া * যেমনিভাবে তিনি বেলায়তের জগতে অনেক উচ্চ মর্যাদার অধিকারী * তেমনিভাবে ইলমের জগতেও অনেক উচ্চ মর্যাদার অধিকারী * তিনি তার যুগের সবচেয়ে বড় মুফতী ছিলেন * যথারীতি ফাতাওয়া লিখতেন * এবং মাদরাসায়ও পাঠদান করতেন।
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ঈমান উদ্দীপক বয়ান
হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দ্বীনী খিদমতের ক্ষেত্রে শিক্ষকতা ও বয়ান করা বেছে নিয়েছিলেন। তিনি তার নিজের মাদরাসায় নিয়মিত ইলমে দ্বীনের শিক্ষা দিতেন * হুযুর গাউসে পাক, শায়খ আব্দুল ক্বাদের জিলানী সপ্তাহে ৩ দিন বয়ান করতেন * ইব্রাহীম বিন সা’দ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, হুযুর গাউসে পাক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami