Share this link via
Personality Websites!
478065
9459
বক্তব্য রাখলেন। বক্তব্যের সমাপ্তিতে কথা গুটিয়ে নিতে বললেন: হে লোকেরা! আমি কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তোমাদের দিকে মনোযোগ দেই। আমার মাঝে তোমাদের জন্য এমন সহানুভূতি ও দরদ রয়েছে যে, যদি সম্ভব হতো তোমাদের প্রত্যেকের কবরে গিয়ে তোমাদের বদলে আমি নিজেই মুনকার নাকীরের প্রশ্নের উত্তর দিয়ে আসতাম। (আল ফাতহুর রব্বানী, পৃষ্ঠা: ৩১৮)
سُبْحٰنَ الله! হে আশিকানে রাসূল, গভীরভাবে চিন্তা করুন। এ কেমন দরদ! এ কেমন মহান স্পৃহা!
মনে রাখবেন! কবরের প্রথম রাত খুব কঠিন রাত। এ রাতে মৃত ব্যক্তি কষ্টে জর্জরিত থাকে। দুনিয়া ছেড়ে যাওয়ার বিরহ, সন্তানদের থেকে বিচ্ছেদের শোক, রুহ কবজ হওয়ার যন্ত্রণা, কবরের চাপ, অন্ধকার, একাকীত্ব এসব কিছুর মাঝে ফেরেশতারা কবরের দেয়াল ফেটে হাজির হয়ে মৃত ব্যক্তিকে প্রশ্ন করে।
এই দুনিয়ায় আমাদের অনেক বন্ধু, আত্মীয় রয়েছে। তাদের মধ্যে কেউ থাকে নিজের স্বার্থ হাসিল হওয়া পর্যন্ত। আর যে বিশ্বস্ততার সাথে সারা জীবন পাশে থাকে সেও কবরের পাড় পর্যন্ত। হয়তো বাবাও নিজের সন্তানের জন্য এই আশা করে না যে, বাবা, আমি চাই যে, তোমার কবরে তোমার বদলায় আমি শুয়ে যাবো আর তোমার পক্ষ হয়ে মুনকির-নাকীরের প্রশ্নের উত্তর দেবো। এই হলো পীরদের পীর, পীরে দস্তগীর, বড় পীর, সায়্যিদুনা শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শান। যিনি বলেছেন: হে আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মত! আমার আকাঙ্ক্ষা হলো; তোমাদের কেউ যেন কবরের আযাব ও একাকীত্বে জর্জরিত না হও। তোমাদের কারো কবর যেন জাহান্নামের গর্তে পরিণত না হয়। আমি নিজে তোমাদের কবরে এসে তোমাদের পক্ষ হয়ে মুনকির নাকীরের প্রশ্নের উত্তর দেবো
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami