Share this link via
Personality Websites!
478064
9459
আহ! আমাদেরও যদি এই স্পৃহা নসীব হতো। আমরাও যদি আমাদের মুসলমান ভাইদের কল্যাণকামী হতাম। আমরাও যদি নিজেরা নফস ও শয়তানের ফাঁদ থেকে বেঁচে থেকে নেক আমল করতাম, গুনাহ পরিহার করতাম এবং অন্যকেও নেকীর দাওয়াত দিতাম।
গাউসে পাকের পবিত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য
শাওয়ালুল মুকাররম, ৫৪৫ হিজরি, জুমার দিন। হুযুর গাউসে আযম শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার মাদরাসায় মুসলমান ভাইদের জন্য কল্যাণ কামনার বিষয়ে বয়ান করলেন। বয়ানের মধ্যখানে তিনি বললেন: পবিত্র হলেন সেই সত্তা যিনি আমার হৃদয়ে সৃষ্টিজগতের কল্যাণকামিতার স্পৃহা দান করেছেন এবং সৃষ্টিজগতের কল্যাণ করা আমার জীবনের মহৎ লক্ষ্য হিসেবে স্থির করে দিয়েছেন। নিশ্চয় আমি তোমাদের কল্যাণকামী। তার জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। তোমরা সফল হলে আমি আনন্দিত হই। যদি তোমরা ধ্বংস হও তবে আমি কষ্ট পাবো।
(আল ফাতহুর রব্বানী, পৃষ্ঠা: ৪১)
গাউসে পাক ও উম্মতের কল্যাণকামিতার স্পৃহা
প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুর গাউসে আযম, শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর হৃদয়ে উম্মতের কল্যাণকামিতার স্পৃহা কি পরিমাণে বিদ্যমান ছিলো, তা অনুমান করার জন্য গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি ঈমান উদ্দীপক বাণী শুনুন। اِنْ شَآءَ الله এই বাণী শুনলে আশিকানে গাউসে আযমের হৃদয় খুশি হয়ে যাবে।
৫৪৬ হিজরি সন, রজবুল মুরাজ্জব মাস, জুমার দিন। হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার মাদরাসায় তাওহীদের বিষয়ে দীর্ঘ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami