Share this link via
Personality Websites!
478063
9459
কিন্তু কুরবান হোন! হুযুর গাউসে আযম, শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার দুর্বল শিষ্যকে মাদরাসা থেকে বের করে দেননি। তিনি জানেন যে, এ লেখা পড়া করে বড় কোনো আলিম হতে পারবে না। তারপরও তাকে পড়াচ্ছেন যাতে সে ইলমে দ্বীনের সাথে সম্পৃক্ত থাকে। মাদরাসায় আসা যাওয়া করতে থাকে। কেননা ইলমে দ্বীনে যে ফযিলত আছে তা আর কোথাও নেই।
سُبْحٰنَ الله! একে বলে আমল সংশোধনের দরদ, পরোপকার করার স্পৃহা, অন্যের ভালো করার মানসিকতা। আহ! যদি আমাদেরও তা নসীব হয়ে যেতো।
৫৪৫ হিজরীর রযমানুল মুবারকের ৭ তারিখ, সোমবারের রাত। ইশার নামাযের পর হুযুর গাউসে আযম, শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার মাদরাসায় বিপদমূলক পরীক্ষার ব্যাপারে বয়ান করছিলেন। এর মধ্যেই তিনি বললেন: যদি তোমাদের মধ্যে কারো ছেলে কোনো জালেমের কাছে বন্দী হয়, তোমরা কি তাকে মুক্ত করার চেষ্টা করবে না? একজন আরিফ (অর্থাৎ আল্লাহর পরিচয় সম্পর্কে অবহিত কামিল মুসলমান) এমনই হন। সমস্ত মাখলুক তার কাছে সন্তানের মতো আর তিনি তাদেরকে নফস ও শয়তানের কারাগার থেকে মুক্ত করার চেষ্টারত থাকেন। (আল ফাতহুর রব্বানী, পৃষ্ঠা: ২০২)
মনে রাখবেন! হুযুর গাউসে আযম, শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই নির্দেশনা শুধুমাত্র শিক্ষকদের জন্য নয়। তিনি বলেছেন: আরিফে কামিল সমস্ত মাখলুককে (অর্থাৎ সারা দুনিয়ার মানুষকে) নফস ও শয়তানের ফাঁদ থেকে বাঁচানোর প্রচেষ্টা চালান।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami