Share this link via
Personality Websites!
478062
9459
পৌঁছে যায়। তখন তার অঙ্গে খোদায়ি শক্তি কাজ করে। (মিরআতুল মানাজীহ, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৬১) আর ঐসব অঙ্গের মধ্যে চোখও অন্তর্ভুক্ত। যদিও বাহ্যিকভাবে ঐ চোখ সাধারণ মানুষের চোখের মতো। কিন্তু তারা আল্লাহ পাকের নূর দিয়ে অবলোকন করেন। একটু চিন্তা করে দেখুন, আমাদের মতো সাধারণ মানুষের চোখের কতো ক্ষমতা! আমরা তাকালে আকাশ পর্যন্ত দেখতে পারি। ভেবে দেখুন, আল্লাহর প্রিয় বান্দা, আউলিয়া কামিলীন যারা চোখের মণি দিয়ে নয় বরং আল্লাহর নূর, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে দেখেন; তারা যখন দেখার জন্য চোখ তুলেন তাদের দৃষ্টি কতো দূর পর্যন্ত যেতে পারে? তিরমিযী শরীফের হাদীসে রয়েছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِتّقُوْا فِرَاسَۃَ الْمُؤْمِنِ فَاِنَّہٗ یَنْظُرُ بِنُوْرِ الله মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। কেননা মুমিন বান্দা আল্লাহর নূর দিয়ে দেখে।
(মিরআতুল মানাজীহ, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৬১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দ্বিতীয় নাম্বার মাদানী ফুল হলো; এই ঘটনার প্রতি গভীর মনযোগ দিয়ে দেখুন যে, গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অন্তরে উম্মতের কল্যাণ ও সংশোধনের কেমন স্পৃহা ছিলো!
তার শিষ্যের মেধা ছিলো খুব দুর্বল । প্রথমত আমাদের সমাজে দেখা যায় অনেক শিক্ষক আছেন যারা দুর্বল শিক্ষার্থীদের বকাবকি বেশি করেন, মারেন, তিরস্কার করেন। অনেক সময় এমনও বলেন: যাও, কোথাও গিয়ে কাজ শেখো, পড়াশোনা তোমার জন্য আসেনি।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami