Share this link via
Personality Websites!
478061
9459
এই আয়াতে এ কথা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে, আল্লাহ পাক নিজের মনোনীত রাসূলদের অদৃশ্যের জ্ঞান দান করেন। ইমামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইলমে গায়ব দুই প্রকার:
১. খাস ইলমে গায়ব- যা শুধুমাত্র নবী - রাসূলদের عَلَیْہِ السَّلَام দান করা হয়।
২. দ্বিতীয় প্রকারের ইলমে গায়ব যা রাসূলদের জন্য খাস বা নির্দিষ্ট নয়। আল্লাহ পাক আম্বিয়া কিরাম عَلَیْہِ السَّلَام অথবা ইলহামের মাধ্যমে আউলিয়া কিরামের অন্তরে কিছু ইলমে গায়ব দান করেন। (শরহে মাক্বাসিদ, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩২৯-৩৩০)
বাহারে শরীয়তে রয়েছে: আম্বিয়ায়ে কিরাম عَلَیْہِ السَّلَام গায়বের সংবাদ দেয়ার জন্যই তো আসেন কারণ জান্নাত, দোযখ, হাশর-নশর, আযাব, সাওয়াব এ সকল বিষয় গায়ব নয় তো আর কী? আম্বিয়া কিরামের عَلَیْہِ السَّلَام দায়িত্বই হলো তারা ঐসব বিষয় জানাবেন যা বিবেক এবং ইন্দ্রিয়ের (অর্থাৎ চোখ, কান ইত্যাদির) নাগালের বাইরে আর এরই নাম হলো গায়ব। আল্লাহর ওলীদেরও ইলমে গায়ব দান করা হয় কিন্তু তা আম্বিয়া কিরামের عَلَیْہِ السَّلَام মাধ্যমে। (বাহারে শরীয়ত, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪৬, অংশ: ১)
আল্লাহর ওলীগণের কৃপা-দৃষ্টির মহিমা
বুখারী শরীফের একটি হাদীসে ক্বুদসীতে আল্লাহ পাক আউলিয়া কিরামের মহিমা বর্ণনা করেছেন। এই হাদীসে ক্বুদসীতে উল্লেখ আছে যে, আল্লাহ পাক বলেন, যখন আমি আমার বান্দাদের মধ্য হতে কাউকে ভালোবাসি তখন کُنْتُ بَصَرُہُ الذِّیْ یُبْصِرُ بِہٖ আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। (বুখারী, পৃষ্ঠা: ১৫৯৭, হাদীস: ৬৫০২)
অর্থাৎ যখন বান্দা আল্লাহ পাককে ভালবাসে আর আল্লাহ পাকও তাকে ভালোবাসেন, তখন ঐ বান্দা ফানাফিল্লার মর্যাদায়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami