Share this link via
Personality Websites!
478060
9459
দেখলেন যে, গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ঐ ইলমে দ্বীন শিক্ষার্থীকে পড়ানোর জন্য খুব মেহনত ও পরিশ্রম করছেন; তিনি অবাক হলেন। ঐ শিক্ষার্থী যখন পড়া শেষে করে চলে গেলো তখন ইবনে সামহাল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন, আমি অবাক হলাম; আপনি একজন দুর্বল ছাত্রকে পড়ানোর জন্য এতো মেহনত করছেন। তখন গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন, এই শিষ্যের জন্য আমার মেহনত ও পরিশ্রম করার সময় আর এক সপ্তাহের চেয়েও অনেক কম রয়ে গেছে। এক সপ্তাহ যেতে না যেতেই এই বেচারা দুনিয়া থেকে বিদায় নেবে।
ইবনে সামহাল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, হুযুর গাউসে আযম, শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেমন বলেছিলেন, ঠিক তাই হলো। সপ্তাহের শেষ দিনে এসে ঐ শিক্ষার্থী ইন্তিকাল করলো। (ক্বলায়িদুল জাওয়াহির, পৃষ্ঠা: ৩৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই ঈমান উদ্দীপক ঘটনা থেকে শিক্ষণীয় অনেক মাদানী ফুল রয়েছে;
১. আল্লাহর ওলীদেরও ইলমে গায়ব দান করা হয়
প্রথম মাদানী ফুল পাওয়া গেলো যে, আউলিয়া কিরামও আল্লাহ পাকের দানক্রমে ভবিষ্যৎ সম্পর্কে জানেন। তাঁদেরও ইলমে গায়ব দান করা হয়। পারা: ২৯, সূরা: জিন, আয়াত: ২৬ থেকে ২৭ এ আল্লাহ পাক ইরশাদ করেন:
عٰلِمُ الْغَیْبِ فَلَا یُظْهِرُ عَلٰى غَیْبِهٖۤ اَحَدًاۙ(۲۶) اِلَّا مَنِ ارْتَضٰى مِنْ رَّسُوْلٍ
(পারা ২৯, সূরা জ্বীন, আয়াত ২৬-২৭)
কানযুল ঈমানের অনুবাদ: অদৃশ্যের জ্ঞাতা, সুতরাং আপন অদৃশ্যের উপর কাউকেও ক্ষমতাবান করেন না। আপন মনোনীত রাসূলগণ ব্যতীত।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami