Share this link via
Personality Websites!
478059
9459
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামি’ সগীর, পৃষ্ঠা:৮১, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন, যেমন; নিয়ত করুন, * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত আহমদ বিন মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন, একজন উবাইয়া নামক অনারবী লোক পীরানে পীর, পীরে দস্তগীর, হুযুর গাউসে আযম, শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শিষ্য ছিলো। তার মেধা ছিলো খুব দুর্বল। অনেক কষ্ট করে বোঝানোর পরও মাসআলা বুঝতে পারতো না। কিন্তু হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একজন ইলমে দ্বীন শিক্ষার্থীর জন্য দয়া, আন্তরিকতা ও স্নেহ এত গভীর ছিলো যে, তিনি অনেক পরিশ্রম করে তাকে পড়াতেন। না বুঝলে তাকে বারবার বোঝাতেন।
আহমদ বিন মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, একদিন হুযুর গাউসে আযম, শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার শিষ্যকে খুবই যত্ন করে পড়াচ্ছিলেন। এরই মধ্যে ইবনে সামহাল رَحْمَۃُ اللهِ عَلَیْہِও সেখানে এসে উপস্থিত হলেন। যখন ইবনে সামহাল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami