Share this link via
Personality Websites!
478073
9459
এবং তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক দৃঢ় হবে।
(আল ফাতহুর রব্বানী, পৃষ্ঠা: ৩১-৩৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের পীর, পীরানে পীর, বড় পীর, হুযুর গাউসে পাক শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কতো সুন্দরভাবে তাওবার প্রতি তাকিদ দিয়েছেন। এখনো তো নিঃশ্বাস চলমান আছে। আহ! না জানি কবে এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর আমরা জীবনের খেলায় হেরে মৃত্যুর পথ ধরে কবরের গর্তে নিক্ষিপ্ত হবো। তাই, এখনো সময় রয়েছে। হায়াত এখনো আছে। নিঃশ্বাস এখনো চলমান। আসুন, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বাণীর উপর আমল করে তাওবা করি। আজ পর্যন্ত যতো গুনাহ হয়েছে, তা থেকে সত্যিকার তাওবা করি, তাওবার শর্তও পূরণ করি। অর্থাৎ নামায কাযা থাকলে তা আদায় করি। রোযা কাযা থাকলে তা রাখি। কারো হক পাওনা থাকলে তা পরিশোধ করি। কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিই। আর তাওবা করে ভালো, নেক আমলের জীবনযাপন শুরু করি।
আহ! আজকের এই পবিত্র ইজতিমা থেকে মূল্যবান উপদেশগুলো, গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই ঈমান উদ্দীপক নসীহতগুলো আমরা যদি উপহার মনে করে নিজের মধ্যে সারা জীবনের জন্য ধারণ করতাম যে, হে লোকেরা! তোমরা আল্লাহর জন্য তেমন হয়ে যাও, যেমন তোমাদের বুযুর্গানে দ্বীন, আল্লাহর নেককার বান্দাগণ ছিলেন। আল্লাহ পাক তোমাদের উপর তেমনই দয়া করবেন, যেমন তাদের উপর করতেন।
আল্লাহ পাক আমাদেরকে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই পবিত্র শিক্ষার উপর আমল করার তাওফীক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami