Share this link via
Personality Websites!
478072
9459
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: (হে লোকেরা!) যখন তোমাদের মৃত্যু আসবে, তোমরা অলসতার ঘুম ভেঙে জাগ্রত হবে। কিন্তু ঐ সময় জাগ্রত হয়ে কোনো লাভ হবে না। হে মানুষ, মন্দ লোকের সংস্পর্শ তোমাদের মনে নেককার লোকের ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি করেছে। আল্লাহর কিতাব ও সুন্নাতে মুস্তফার অনুসরণে জীবন অতিবাহিত করো। সফলতা তোমাদের পায়ে লুটিয়ে পড়বে। মহান আল্লাহকে এইভাবে লজ্জা করো, যেমনিভাবে লজ্জা করা তার হক। উদাসীনতায় সময় নষ্ট করো না। তোমরা ঐ সম্পদ জমাতে ব্যস্ত রয়েছো, যা তোমরা ব্যবহার করতে পারবে না। ঐ স্বপ্নে বিভোর আছো, যা পর্যন্ত তোমরা পৌঁছাতে পারবে না। ঐ ইমারত নির্মাণ করছো যাতে তোমরা (সারাজীবন) থাকতে পারবে না, আর এসব বিষয়ই তোমাদেরকে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার ব্যাপারে উদাসীন করে দিয়েছে।
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার বয়ানে আরো বললেন, এতে কোনো সন্দেহ নেই যে সমস্ত কল্যাণের কল্যাণ আল্লাহর কাছে আর সমস্ত মন্দের মন্দ আল্লাহর দুশমনের কাছে। আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাও, কল্যাণ এতেই রয়েছে। আল্লাহর দরবার থেকে দূরে পালানোতে কেবল মন্দ নিহিত রয়েছে।
হে লোকেরা! তোমাদের উপর আবশ্যক হলো ১. মৃত্যুকে স্মরণ করো। ২. বিপদে ধৈর্যধারণ করো। এবং ৩. সব সময় আল্লাহর উপর ভরসা রাখো। যখন এই তিনটি বৈশিষ্ট্য তোমাদের মধ্যে পরিপূর্ণরূপে সৃষ্টি হয়ে যায় তখন তোমাদের মৃত্যু এই অবস্থায় আসবে যে, তোমরা মৃত্যুকে স্মরণ করার কারণে যাহিদ (অর্থাৎ দুনিয়াত্যাগী) হয়ে গেছো। ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর দরবার থেকে নিজের ইচ্ছে মতো প্রতিদান লাভ করবে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami