Share this link via
Personality Websites!
478071
9459
হে লোকেরা! তোমরা যে ক্ষতি করে বসে আছো, তা পূরণ করো। আঁচলে যে (গুনাহের নাপাকি) লাগিয়ে বসে আছো, তা ধুয়ে নাও। যে মন্দ করে বসে আছো, তা সংশোধন করো। অন্তরে গুনাহের যে কালো দাগ পড়েছে, তা সাফ করো। যে (সম্পদ) তোমরা অন্যায়ভাবে হস্তগত করেছো, তা ফিরিয়ে দাও। আপন মালিক ও মাওলা (অর্থাৎ মহান আল্লাহ) এর নাফরমানী থেকে প্রত্যাবর্তন করো। আল্লাহর দুয়ারে হাজির হও। সেখানে কেউ নেই, কেবল খালিক ও মালিক আল্লাহ পাক আছেন। যদি তুমি ঐ দরজায় উপস্থিত হও তবেই তুমি তার বান্দা। যদি তুমি সৃষ্টির প্রতি মনযোগী হও (যেমন; মাল ও দৌলত অর্জনে ব্যস্ত হয়ে পড়ো আর সে কারণে আল্লাহর দরজায় হাজির না হও, আল্লাহকে ভুলে যাও; তখন তোমরা আল্লাহর বন্দেগী করছো না বরং) সৃষ্টির বান্দা হয়ে গেছো। হে মানুষ, অলসতা করো না। কেননা অলসতা হলো চিরস্থায়ী বঞ্চনা ও লজ্জার কারণ।
হুযুর গাউসে পাক, শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের বয়ানে আরো বলেন: কিয়ামতের দিন মানুষ দুনিয়াতে নিজের কৃত ভালো ও মন্দ আমলসমূহকে স্মরণ করবে কিন্তু ঐ দিন লজ্জা করে কোনো লাভ হবে না। মৃত্যুর পূর্বে কিয়ামতকে স্মরণ করাতেই কল্যাণ রয়েছে। যখন মানুষ ফসল তোলে, তখন বীজ বপন করার কথা স্মরণ করে কোনো লাভ নেই। বর্ণিত আছে, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। (মাক্বাসিদুল হাসনাত, পৃষ্ঠা: ২২৫, হাদীস: ৪৯৭) যে এখানে ভালো কাজের বীজ বপন করবে, কিয়ামতের দিন খুশিমনে ফসল তুলবে আর যে দুনিয়াতে খারাপ কাজের বীজ বপন করবে, কিয়ামতের দিন লজ্জিত হবে। (মুসনাদ শিহাব, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৩২, হাদীস: ৩৬৪)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami