Share this link via
Personality Websites!
478070
9459
গুনাহের কারণে লজ্জিত হতো এবং তাওবা করে নেককার মানুষে পরিণত হতো।
আসুন, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বিপ্লবী বয়ান হতে ইলম, হিকমত ও নসীহতের মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি।
১০ শাওয়ালুল মুকাররম, ৫৪৫ হিজরি, রবিবার। সকালের সময় হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার মাদরাসায় তাওবার বিষয়ে বয়ান করলেন। এই বয়ানের শুরু তিনি একটি হাদীস শরীফ উল্লেখ করেন।
আল্লাহর শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ فُتِحَ لَہٗ بَابٌ مِّنْ خَیْرٍ যার জন্য কল্যাণের দরজা খুলে দেওয়া হয় فَلْیَنْتَہِزْہُ তো তার উচিৎ ঐ দরজা দিয়ে দ্রুত প্রবেশ করা। فَاِنَّہٗ لَا یَدْرِیْ مَتیٰ یُغْلَقُ عَلَیْہِ কেননা সে জানে না যে, এই দরজা তার জন্য কখন বন্ধ করে দেওয়া হবে। (যুহদ লি ইবনি মুবারক, পৃষ্ঠা: ৭৬, হাদীস: ১১৭)
এই হাদীস শরীফ বর্ণনা করার পর হুযুর গাউসে পাক, শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: হে লোকেরা, দ্রুত করো। যতক্ষণ পর্যন্ত জীবনের দরজা খোলা থাকে, নিজের নিঃশ্বাসগুলোকে গণীমত মনে করো। অতি শীঘ্রই এই দরজা বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের শক্তি ও সামর্থ্য থাকে, নেক আমলকে গণীমত মনে করো। যতক্ষণ পর্যন্ত তাওবার দরজা খোলা থাকে, তাকে গণীমত মনে করো। দোয়ার দরজা খোলা রয়েছে, দোয়া করাকে গণীমত মনে করো। নেককার লোকদের সংস্পর্শে বসার দরজা এখনো খোলা রয়েছে, একে গণীমত মনে করো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami