Share this link via
Personality Websites!
478069
9459
কারণে কথা বলো। তোমার কথা শোনা হবে। (ত্বুলু’এ গাউসে আযম, পৃষ্ঠা: ২৯৪)
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কতো মহান শান! তার বয়ানে কেমন ইখলাস ও কেমন লিল্লাহিয়্যত ছিলো! একদিকে বড় বড় ইলমী বিষয়ে বয়ান হচ্ছে, বিভিন্ন ইলমী দিক (Intellectual points) নিয়ে উচ্চ মানের আলোচনা হচ্ছে কিন্তু সমাবেশ আবেগপ্রবণ হয়নি কিংবা মাহফিলের পরিবেশও পরিবর্তন হয়নি। অন্যদিকে হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শুধুমাত্র এতটুকু বললেন: আমি কাল রোযা রেখেছিলাম। আর তাতে পুরো জমায়েতের চেহারা বদলে গেলো; মানুষের মন গলে গেলো। হৃদয়ে কাঁপন শুরু হলো। কিন্তু কেনো? এর রহস্য কী? রহস্য হলো এই যে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজ থেকে বলতেন না বরং আল্লাহর হুকুমের উপর আমল করতেন। তার সন্তুষ্টির জন্য বয়ান করতেন। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে তাঁকে হুকুম দিতেন, হে আব্দুল ক্বাদের! বয়ান করো, তোমার বয়ান শোনা হবে। سُبْحٰنَ الله!
মুসলমানরা এ থেকে অনুমান করতে পারবে যে যখন এমন একনিষ্ঠতার সাথে বয়ান করা হয় তখন ঐ বয়ান কতটুকু প্রভাব ফেলে। এমন বয়ান মানুষের অন্তরে সুদূরপ্রসারী প্রভাব ফেলে জীবন বদলে দেয়। এ কারণেই হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বয়ানে যেসব সৌভাগ্যবান ব্যক্তিরা অংশগ্রহণ করতো, তাদের ভাগ্য বদলে যেতো।
হে আশিকানে রাসূল! আপনারা শুনলেন যে, হুযুর গাউসে পাক, বড় পীর, শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বয়ান কেমন বিপ্লবী ছিলো। মানুষ তার বয়ান শুনে সীমাহীনভাবে প্রভাবিত হতো। তাদের অন্তরে নবী প্রেমের প্রদীপ জ্বলে উঠতো, হৃদয়ে খোদাভীতি সৃষ্টি হতো । তার বয়ান শুনে মানুষ নিজের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami