Share this link via
Personality Websites!
478068
9459
সম্মানিত পিতা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কাছে আরয করলেন, আমি আপনার উপস্থিতিতে বয়ান করতে চাই। গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনুমতি দান করলেন। সুতরাং, মাহফিল সজ্জিত হলো, লোক জমায়েত হলো। শায়খ আব্দুল ওয়াহাব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আমি বয়ান শুরু করলাম, সম্মানিত পিতা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও উপস্থিত ছিলেন। আমি অনেক ইলমী বিষয়ে বয়ান করলাম, নিজের হিসাবে অনেক ভালো বক্তব্য রাখলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এতো ভালো ইলমী আলোচনা শুনে কারো মনও গলেনি আর কারো চোখ দিয়ে অশ্রুও পড়েনি।
যাইহোক, আমার বয়ান সমাপ্ত করলাম। তখন সম্মানিত পিতা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মিম্বরে এসে বয়ান শুরু করলেন। তিনি শুধুমাত্র এতটুকুই বললেন: کُنْتُ صَائِمًا اَمْشِ কাল আমি রোযা রেখেছিলাম।
তার এই কথার মধ্যে এমন প্রভাব ছিলো যে, পুরো সমাবেশ আবেগপ্রবণ হয়ে গেলো। আশ্চর্যকর রুহানীয়্যত ছেয়ে গেলো। আমি খুবই অবাক হলাম যে আমি বড় বড় ব্যাখ্যা-বিশ্লেষণ উপস্থাপন করলাম, তাতে মানুষের উপর কোনো প্রভাব পড়লো না। অন্যদিকে আব্বাজান শুধুমাত্র এতটুকু বললেন যে, আমি কাল রোযা রেখেছিলাম আর তাতেই মাহফিলের পরিবেশই পাল্টে গেলো। কিন্তু এর রহস্য কী? আব্বাজান আমার বিস্ময় দূর করার জন্য বললেন: বাবা! তুমি তোমার নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করছিলে। তোমার নিজের অভিজ্ঞতার আলোকে বয়ান করছিলে। কিন্তু আমি নিজে থেকে কিছু বলি না বরং وَ عِزَّۃِ الْعَزِیْزِ مَا تَکَلَّمْتُ حَتّیٰ قِیْلَ لِیْ بِحَقِّی عَلَیْکَ تَکَلَّمْ یُسْمَعُ مِنْکَ আল্লাহর কসম! আমি আমার নিজ থেকে কিছু বলি না যতক্ষণ পর্যন্ত আমাকে বলা না হয় যে, হে আব্দুল ক্বাদের, তোমার উপর আমার যে হক রয়েছে, সেই হকের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami