Share this link via
Personality Websites!
478045
9458
এই ঘটনা থেকে এটাও জানতে পারলাম যে, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সত্যবাদীতার কিরূপ অনুসারী ছিলেন যে, তিনি তাঁর বয়সে কখনো মিথ্যার আশ্রয় নেননি, নিজের সকল কর্মকান্ডের ভিত্তি সত্যবাদীতা এবং বিশ্বস্ততার উপর রাখেন, যার একটি বড় কারণ হচ্ছে তাঁর নেক চরিত্রবান আম্মাজান হযরত সায়িদাতুনা উম্মুল খায়ের ফাতেমা رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর উত্তম শিক্ষা। যেমনটি আমরা শুনলাম যে, তাঁর শ্রদ্ধেয়া আম্মাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہَا তাঁকে সর্বদা সত্যকে প্রতিষ্ঠা করার ওয়াদা নিয়েছিলেন, সুতরাং আমাদেরও উচিৎ যে, সন্তানকে ইসলামী শিক্ষা দেয়া, নিজেও সর্বদা সত্য বলা এবং তাদেরও শৈশব থেকেই সত্য বলার শিক্ষা দেয়া।
আমাদের প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিথ্যা থেকে বাঁচার এবং সত্যবাদীতার পথ অবলম্বন করার প্রতি জোর দিতে গিয়ে ইরশাদ করেন: সত্যবাদীতাকে আবশ্যক করে নাও, কেননা সত্যবাদীতা নেকীর দিকে নিয়ে যায় এবং নেকী জান্নাতের পথ দেখায়। মানুষ সর্বদা সত্য বলতে থাকে এবং সত্য বলার চেষ্টা করতে থাকে, এমনকি সে আল্লাহ পাকের নিকট সিদ্দীক হিসেবে লিখে দেয়া হয় এবং মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ জাহান্নামের পথ দেখায়, মানুষ সর্বদা মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার চেষ্টা করতে থাকে, এমনকি সে আল্লাহ পাকের নিকট অনেক বড় মিথ্যুক হিসেবে লিখে দেয়া হয়।
(মুসলিম, কিতাবুল বিররে ওয়াস সিলাহ, পৃষ্ঠা-১৪০৫, হাদীস নং-২৬০৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বিশেষ করে বাচ্চাদের এবং সাধারণত বড়দের প্রশিক্ষণের জন্যে সত্যি কাহিনী লিখে থাকেন, যাতে অনেক
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami