Share this link via
Personality Websites!
478042
9458
হয়নি, আমি ঘাবড়ে গিয়ে ঘরে ফিরে আসলাম এবং আমার ঘরের ছাদে উঠলাম, দেখলাম যে, আরাফাতের ময়দানে লোকেরা দন্ডায়মান, এরপর আমি আমার সম্মানিতা আম্মাজানের খিদমতে উপস্থিত হয়ে আরয করলাম: আপনি আমাকে আল্লাহ পাকের রাস্তায় ওয়াকফ করে দিন এবং আমাকে বাগদাদ যাওয়ার অনুমতি দান করুন, যেন আমি সেখানে গিয়ে ইলমে দ্বীন অর্জন করি, শ্রদ্ধেয়া আম্মাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہَا আমাকে এর কারণ জিজ্ঞাসা করলে আমি ষাঁড়ের ঘটনাটি আরয করলাম, একথা শুনে তাঁর চোখ অশ্রুসজল হয়ে পড়ে এবং ৮০টি দিনার যা আমার আব্বাজানের পক্ষ হতে উত্তরাধিকার সূত্রে পাওয়া, আমি তার থেকে ৪০ দিনার নিলাম এবং ৪০ দিনার আমার ভাই সৈয়দ আবু আহমদ জিলানীর জন্য রেখে দিলাম, শ্রদ্ধেয়া আম্মাজান আমার ৪০ দিনার আমার বিশেষ জুব্বায় সিলাই করে দিলেন এবং আমাকে বাগদাদ যাওয়ার অনুমতি প্রদান করলেন আর আমাকে সর্বাবস্থায় সত্য কথা বলার জন্য উপদেশ দিলেন, জিলান থেকে বাইরে পর্যন্ত আমাকে এগিয়ে দিতে আসলেন এবং বললেন: يَا وَلَدِىْ اِذْهَبْ فَقَدْ خَرَجْتُ عَنْكَ لِلّٰهِ فَهٰذَا وَجْهٌ لَااَرَاهُ اِلٰى يَوْمِ الْقِيَامَةِ অর্থাৎ হে আমার প্রিয় সন্তান, যাও! আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাকে আমার থেকে পৃথক করছি এবং তোমার চেহারা আমার কিয়ামতের দিনই দেখা নসীব হবে। অতঃপর আমি বাগদাদ গমনকারী ছোট একটি কাফেলার সাথে রওয়ানা হয়ে গেলাম, যখন আমরা সামনে অগ্রসর হলাম তখন ৬০জন অশ্বারোহী ডাকাত দল আমাদের কাফেলাকে ঘিরে নিলো এবং কাফেলা ওয়ালাদের লুট করতে লাগলো, আমার সাথে কেউ কোন জোর-জবরদোস্তি করলো না, তবে তাদের মধ্যে এক ব্যক্তি আমাকে এসে জিজ্ঞাসা করলো যে, তোমার নিকট কী আছে? আমি সত্য বলতে গিয়ে বললাম: আমার নিকট ৪০ দিনার (অর্থাৎ সোনার সিঁকি) রয়েছে। সে
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami