Share this link via
Personality Websites!
478041
9458
যখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছোট ছিলেন, তখনই তাঁর সম্মানিত পিতা হযরত সায়িদুনা আবু সালেহ মূসা জঙ্গি দোস্ত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইন্তিকাল করেন, তাঁর নানা হযরত আব্দুল্লাহ সুময়ি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর লালন পালন করেন, যিনি জিলান শরীফের মাশয়িখে কিরামদের অর্ন্তভুক্ত ছিলেন এবং অত্যন্ত মুত্তাকী ও পরহেযগার ছাড়াও দয়া ও উৎকর্ষতার মালিক ছিলেন। তাঁর থেকে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রাথমিক শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন।
হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রাথমিক শিক্ষা অর্জন করার পর আরো ইলমে দ্বীন শিখার জন্য ৪৮৮ হিজরীতে ১৮ বছর বয়সে বাগদাদ শরীফ তাশরীফ নিয়ে আসেন। (সীয়রিল আকতাব, পৃষ্ঠা-১৫৯) কেননা বাগদাদই সেই যুগে শিক্ষা ও রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের কেন্দ্র ছিলো।
ইলমে দ্বীন অর্জনের প্রতি ইঙ্গিত
শায়খ মুহাম্মদ বিন কায়েদ আলওয়ানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার গাউসে সামাদানী, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে উপস্থিত ছিলাম, আমি তাঁর নিকট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলাম, এর মধ্যে একটি প্রশ্ন ছিলো যে, হুযুর! আপনি আপনার কর্মকান্ডের ভিত্তি কিসের উপর রেখেছেন? তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আমার কর্মকান্ডের ভিত্তি সদকা ও সত্যবাদীতার উপর রেখেছি, আমি কখনো মিথ্যা এবং ভুল বলে কাজ করিনি, শৈশবে আমি যখন মাদরাসায় পড়তাম, তখনো কখনো মিথ্যা বলিনি, অতঃপর বললেন: আমি একদিন হজ্বের মৌসুমে জঙ্গলে গিয়েছিলাম, আমি একটি ষাঁড়ের পেছনে পেছনে চলছিলাম, হঠাৎ সেই ষাঁড় আমার দিকে তাকিয়ে বললো: يَا عَبْدَ الْقَادِرِ مَالِهٰذَاخُلِقْتَ অর্থাৎ হে আব্দুল কাদির! তোমাকে এরূপ কাজের জন্য তো সৃষ্টি করা
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami