Share this link via
Personality Websites!
478040
9458
জানাও ছিলো না, অথচ আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই সময়ের অনেক বড় আলিম ও ইমাম ছিলেন, তিনি ইলমে কুরআন, ইলমে হাদীস, ইলমে ফিকাহ, ভূ-গোল শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, ইতিহাস, তাফসীর, ইলমে নাহু, জ্যোতি বিদ্যা, গণিত শাস্ত্র, সাহিত্য এবং নাহু ইত্যাদি বিদ্যা ছাড়াও বহুবিধ বিষয়ে কিতাব প্রণয়ন করেছেন। তাঁর প্রণীত কিতাবের সংখ্যা ৩০০ এরও অধিক বলা হয়ে থাকে। তন্মধ্যে কিছু কিতাব বিভিন্ন খণ্ডে বিভক্ত, আবার কতগুলো একক রিসালা। (উয়ুনুল হিকায়তের ভুমিকা, ১/৫)
ইমাম ইবনে খুদামা হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ইমাম ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের যুগে ওয়ায ও খেতাবতের ইমাম ছিলেন, বিভিন্ন বিষয়ে খুবই সুন্দর সুন্দর কিতাব রচনা করেছেন, পাঠদানও করতেন এবং তিনি হাফিজুল হাদীসও ছিলেন। (হাফিযুল হাদীস কাকে বলা হয়? আসুন! শুনি! একলক্ষ (১,০০,০০০) হাদীস শরীফ সনদ সহকারে যার মুখস্ত তাকে হাফিজুল হাদীস বলা হয়) (আঁসুয়ো কা দরিয়া এর ভূমিকা, পৃষ্ঠা-১৫) কিন্তু যুগের এতো বড় ইমাম হওয়ার পরও আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বর্ণনাকৃত চল্লিশটি তাফসীরী উক্তির মধ্যে মাত্র এগারোটি সম্পর্কে জানতেন, যা দ্বারা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জ্ঞানের সমুদ্রের গভীরতার অনুমান করা যেতে পারে।
সুলতানে বেলায়ত গাউসে পাক দরিয়ায়ে কারামত গাউসে পাক
ওলীয়ুঁ পে হুকুমত গাউসে পাক ফরমাওঁ হিমায়ত গাউসে পাক
* আল মদদ ইয়া গাউসে পাক * আল মদদ ইয়া গাউসে পাক
* আল মদদ ইয়া গাউসে পাক
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami