Share this link via
Personality Websites!
478039
9458
হযরত সায়্যিদুনা হাফিয আবুল আব্বাস আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন যে, আমি আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে একবার হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইজতিমায়ে গাউসিয়ায় উপস্থিত ছিলাম, একজন ক্বারী কুরআনে করীমের তিলাওয়াত করলো, তিলাওয়াতের পর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ওয়ায শুরু করলেন এবং তিলাওয়াতকৃত আয়াতে মুবারাকা হতে একটি আয়াতের তাফসীর বর্ণনা করতে গিয়ে আয়াতের একটি অর্থ বর্ণনা করলেন, আমি আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করলাম: আপনার কি এই তাফসীর সম্পর্কে জানা আছে? তিনি উত্তর দিলেন: হ্যাঁ! আমার এই তাফসীরী উক্তি জানা আছে, এরপর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এক এক করে এগারোটি তাফসীরী উক্তি আলোচনা করলেন, আমার জিজ্ঞাসার কারণে প্রতিবারই আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতে থাকেন, এই তাফসীরী উক্তিটি তাঁর জানা আছে। হাফিয আবুল আব্বাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন যে, হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই একটি আয়াতের চল্লিশটি তাফসীরী উক্তি বর্ণনা করেন এবং প্রতিটি উক্তির বর্ণনাকারীর নামও বর্ণনা করেন, কিন্তু এগারটি তাফসীরের পর থেকে প্রতিটি তাফসীর সম্পর্কে আমার জিজ্ঞাসার উত্তরে আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ না বোধক মাথা নাড়তে থাকেন যে, এই তাফসীর আমার জানা নাই।
(আখবারুল আখইয়ার, পৃষ্ঠা-১১। বাহজাতুল আসরার, পৃষ্ঠা-২২৪। যুবদাল আসার, পৃষ্ঠা-৫২)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনা দ্বারা হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জ্ঞানের স্তর ও মর্যাদার উচ্চতা স্পষ্টভাবে অনুভব করা যায় যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একই সময়ে একটি আয়াতে মুবারাকার চল্লিশটি (৪০) তাফসীর বর্ণনা করেছেন, যার মধ্যে উনত্রিশটি (২৯) তাফসীর আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami