Share this link via
Personality Websites!
478038
9458
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সবচেয়ে উত্তম আমল হলো সত্য নিয়ত করা। (জামে সগীর, পৃষ্ঠা:৮১, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه রবিউল আখিরের চাঁদ দেখো গেছে, আজ এই প্রিয় মাসের প্রথম রাত। এটা সেই প্রিয় মাস, যার ১১তম তারিখে কুতুবে রাব্বানি, গাউসে সামাদানি, কিন্দিলে নূরানী, শাহবাযে লা-মকানী হযরত সায়িদুনা শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওরস মুবারক উদযাপন করা হয়, যাকে আশিকানে গাউস গেয়ারভী শরীফের মাসও বলে থাকে। এই উপলক্ষ্যে আজ আমরা বাগদাদের জমিনে নিজের নূরানী মাযারে আরামকারী, সেই পবিত্র ব্যক্তিত্বের উত্তম আলোচনা শুনবো, বিশেষ করে তাঁর ইলমী মর্যাদা সম্পর্কে শ্রবণ করবো। যাকে দুনিয়া গাউসে আযম উপাধী দ্বারা চেনে। আল্লাহ পাক তাঁকে বেলায়তের সেই মহান মুকুট দান করেছেন যে, তিনি সকল আউলিয়াদের সরদার হয়ে গেছেন। আসুন! সর্ব প্রথম হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইলমী শান ও শওকত সম্পর্কে একটি ঈমানোদ্দীপক ঘটনা শ্রবণ করি:
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami