Share this link via
Personality Websites!
478055
9458
তাঁর ইলমী ব্যস্ততা দ্বারা স্পষ্ট জানা যায় যে, তিনি তাঁর জীবনকে জ্ঞানার্জন এবং তা প্রসারের কাজে বিলিয়ে দেন, সুতরাং আমাদেরও উচিৎ হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মিশনকে অনুসরণ করে অন্তরে ইলমে দ্বীন অর্জনের আগ্রহ সৃষ্টি করা এবং এর মাধ্যমে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্ট করা। মনে রাখবেন! ইলমে দ্বীন মানুষকে সমাজে উত্তম ব্যক্তি বানিয়ে দেয়, ইলমে দ্বীনের কারণেই আল্লাহ পাকের সকল সৃষ্টি এই ব্যক্তিকে ভালবাসতে শুরু করে, ইলমে দ্বীনের কারণেই মানুষের সম্মান ও আভিজাত্য অর্জিত হয় এবং ইলমে দ্বীনের কারণেই মানুষ তাকওয়া ও পরহেযগারিতা অবলম্বন করে, আমাদের প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অসংখ্যবারই ইলমে দ্বীনের ফযিলত বর্ণনা করতে গিয়ে নিজের গোলামদের ইলমে দ্বীন অর্জন করার উৎসাহ দিয়েছেন। আসুন! এ প্রসঙ্গে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চারটি বাণী শ্রবণ করি:
১. যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে কোন রাস্তা দিয়ে চলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। (মুসলিম, কিতাবুয যিকরে ওয়াদ দোয়া, পৃষ্ঠা-১৪৪৭, হাদীস নং-২৬৯৯)
২. যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য ঘর তেকে বের হয় তবে যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না, আল্লাহ পাকের পথেই থাকবে। (তিরমিযী, কিতাবুল ইলম, ৪/২৯৪, হাদীস নং-২৬৫৬)
৩. আল্লাহ পাক যার সাথে মঙ্গলের ইচ্ছা পোষণ করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন।
(বুখারী, কিতাবুল ইলম, ১/৪২, হাদীস নং-৭১)
৪. যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি ছাড়া, (১) সদকায়ে জারিয়া (২) এমন ইলম যা থেকে উপকার অর্জিত হয় (৩) নেককার সন্তান, যে তার জন্য দোয়া করে। (মুসলিম, কিতাবুল ওসীয়া, পৃষ্ঠা-৮৮৬, হাদীস নং-১৬৩১)
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami