Share this link via
Personality Websites!
478054
9458
দক্ষতার অবস্থা এমন ছিলো যে, যদি তাঁকে খুবই জটিল মাসআলাও জিজ্ঞাসা করা হতো তবে তিনি সেই মাসআলার অতি সহজ ও উত্তম উত্তর প্রদান করতেন, তিনি দরস ও শিক্ষকতা এবং ফতোয়া লিখনে প্রায় তেত্রিশ (৩৩) বছর দ্বীনে মতিনের খিদমত করেছেন, এই সময় যখন তাঁর ফতোয়া ইরাকের ওলামাদের নিকট নেয়া হত তবে তারা তাঁর উত্তরে আশ্চর্য হয়ে যেতো।
ইমাম আবু ইয়ালা নাজিমুদ্দিন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইরাকে ফতোয়ার বিষয়ে অনেক প্রসিদ্ধ ছিলেন এবং লোকেরা ফতোয়ার জন্য তাঁর উপরই নির্ভর করতো। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা-২২৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনা থেকে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর তীক্ষ্ণ মেধাশক্তি এবং জ্ঞানের দক্ষতার অনুমান করা যায়, যিনি ওলামায়ে কিরামদেরও رَحِمَہُمُ الله আশ্চর্য করে দিতেন, এখানে একটি শরয়ী মাসআলার প্রতিও মনযোগ আকর্ষণ করছি যে, দূর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে তালাকের বিষয়ে খুবই ভুল পদ্ধতির প্রচলন শুরু হয়ে গেছে আর তা হলো যে, যদি আল্লাহ না করুক তালাক দেয়ার পর্যায় চলে আসে তবে একসাথে তিন তালাক দিয়ে দেয়া হয়, অথচ এটা ভুল পদ্ধতি, একত্রে তিন তালাক দেয়া নাজায়িয ও গুনাহ। এপ্রসঙ্গে দারূল ইফতা আহলে সুন্নাতের পক্ষ থেকে তালাক সম্পর্কে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকার অধ্যয়ন খুবই উপকারী, এই নির্দেশিকা দাওয়াতে ইসলামীর ওয়েব সাইট থেকেও পড়তে পারবেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জ্ঞানের উৎকর্ষতা এবং ফযিলত সম্পর্কে শ্রবণ করছিলাম,
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami