Share this link via
Personality Websites!
478053
9458
দ্বীনের সাহায্যকারীদের সারিতে আমরাও অর্ন্তভুক্ত হয়ে যাই, কে জানে হতে পারে এই নেক কাজের বরকতে আমাদের পাক পরওয়ারদিগার আমাদের উপর সর্বদার জন্য সন্তুষ্ট হয়ে যাবে এবং আমরা চুড়ান্ত ক্ষমার সনদ পেয়ে যাব, দেখুন! যেমনিভাবে আমরা আমাদের সন্তানদের উন্নততর খাবার খাওয়ানো পছন্দ করি, উত্তম পোশাকে দেখতে পছন্দ করি, একটিবার ভাবুন তো! শীতের সময় আমরা আমাদের সন্তানদের কতই খেয়াল রাখি যে, যেন আমার কলিজার টুকরোর ঠান্ডা না লেগে যায়, আমার সন্তানের শরীর এমন যে, না সামান্য ঠান্ডা বাতাস সহ্য করতে পারে, না গরম বাতাসের সামান্যতম ঝাপটা, ঠিক তেমনি ইলমে দ্বীন অর্জনকারী ছাত্রদের বেলায়ও ভাবুন যে, তাদেরও অনেক জীবন অতিবাহিত করার অনেক মৌলিক প্রয়োজনাদি থাকতে পারে, যা সব জায়গায় সহজে পাওয়া যায় না।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এমনিভাবে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দরস ও শিক্ষকতা, রচনা ও সংকলন, ওয়াজ ও নসীহত এবং এছাড়াও বিভিন্ন প্রজ্ঞাময় শাখায় দক্ষতা রাখতেন, কিন্তু বিশেষ করে ফতোয়া লিখনে তাঁর সেই উৎকর্ষতা অর্জন ছিলো যে, সেই যুগের বড় বড় ওলামা, ফুকহা এবং মুফতীয়ানে কিরামগণও رَحِمَہُمُ الله তাঁর অসাধারণ ফতোয়া প্রদানে আশ্চর্য হয়ে যেতেন। যেমনটি
শায়খ ইমাম মুয়াফফেকুদ্দিন বিন কুদামা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি ৫৬১ হিজরীতে বাগদাদ শরীফ গেলাম, তখন দেখলাম যে, শায়খ সৈয়দ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই সব ব্যক্তিত্বদের অর্ন্তভুক্ত, যাদের সেখানে ইলম ও আমল এবং ফতোয়া লিখনের বাদশাহী দেয়া হয়েছে। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা-২২৫) তাঁর জ্ঞানের
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami