Share this link via
Personality Websites!
478052
9458
সময়ই লোকেদের তাফসীর, হাদীস, ফিকাহ, কালাম, উসুল এবং নাহু পড়াতেন আর যোহরের পর তিনি তাজবীদ ও কিরাআত সহকারে কুরআনে করীম পড়াতেন। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা-২২৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলম ও আমলের অনুসারী এবং খুবই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তিনি ছাত্রদের খুবই স্নেহ করতেন, তাদের ছোট-ছোট প্রয়োজনের বিষয়েও সজাগ দৃষ্টি রাখতেন। যেমনটি
ইমাম ইবনে কুদামা হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে হযরত সায়িদুনা গাউসুল আযম, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি উত্তর দেন যে, আমি গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জীবনের শেষ অংশে পেয়েছি এবং তাঁর মাদরাসায় ছিলাম, আমাদের প্রতি এমনভাবে খেয়াল রাখতেন যে, কখনো গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর শাহাযাদা হযরত সায়িদুনা ইয়াহইয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আমাদের নিকট পাঠাতেন, আমাদের জন্য প্রদীপ জালাতেন এবং তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমাদের জন্য তাঁর ঘর থেকে খাবার পাঠাতেন। (সিয়ারু আলামিন নুবালা, ১৫/১৮৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! শুনলেন তো আপনারা, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমে দ্বীন অর্জনকারী ছাত্রদের উপর কিরূপ স্নেহশীল ছিলেন যে, তাদের জন্য নিজের ঘর থেকে খাবার পাঠিয়ে দিতেন, সুতরাং আমাদেরও উচিৎ যে, দ্বীনি শিক্ষার্থীদের প্রয়োজন সমূহের দিকে নিজ নিজ সামর্থ অনুযায়ী গভীরভাবে খেয়াল রাখুন, যেমন যাদের সামর্থ আছে বিশেষ করে গরীব ছাত্রদের জন্য দ্বীনি কিতাব, পোশাক, ঋতু অনুযায়ী থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এবং অন্যান্য ভালো-ভালো নিয়ত সহকারে নিজের অংশ মিলিয়ে
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami