Share this link via
Personality Websites!
478051
9458
প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইলমে দ্বীন প্রসারের উৎসাহ এমনভাবে ছিলো যে, তিনি তাঁর সময়কে একেবারে নষ্ট করতেন না এবং ইলমী কাজেই বেশিরভাগ ব্যস্ত থাকতেন, অন্য শহরের ছাত্ররাও তার প্রশংসা এবং জ্ঞান ও প্রজ্ঞার দক্ষতার চর্চা শুনে তাঁর খিদমতে ইলমে দ্বীন অর্জন এবং তাঁর ফয়য ও বরকত অর্জনের জন্য উপস্থিত হতেন, তিনি ইলম ও আমলের এমন অনুসারী ছিলেন যে, যারাই তাঁর নিকট ইলমে দ্বীন অর্জনের জন্য আসতো, তারা খালি হাতে ফিরতো না, আসুন! তাঁর ইলম ও আমল এবং দরম ও পাঠদানের বৈশিষ্ট এবং ইলমী খিদমত সম্পর্কে শ্রবণ করি।
হযরত সায়িদুনা কাযী আবু সাইদ মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বাগদাদে একটি মাদরাসা ছিলো, তিনি সেখানে ওয়াজ ও নসীহত এবং ইলম অর্জনকারীদের পাঠদান করতেন, যখন কাযী সাহেব হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইলমী ও আমলী, দয়া ও উৎকর্ষতা এবং বিচক্ষণতার চর্চা শুনলেন, তখন কাযী সাহেব নিজের মাদরাসা তাঁর অধীনে করে দেন। অতঃপর লোকেরা যখন তাঁর দয়া ও উৎকর্ষতা এবং ইলমী দক্ষতার চর্চা শুনলো তখন অধিকাংশ মানুষ তাঁর দরবারে ইলমে দ্বীন অর্জন করার জন্য উপস্থিত হতে থাকে।
(সীরাত গাউসে আযম, পৃষ্ঠা-৫৮)
হযরত আল্লামা নূরুদ্দিন আবুল হাসান আলী শাতনূফি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত সায়িদুনা শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তেরটি (১৩) বিষয়ের উপর জ্ঞানগর্ভ বয়ান করতেন, তাঁর মাদরাসায়ে আলীয়ায় লোকেরা তাঁর থেকে তাফসীর, হাদীস এবং ইলমে কালাম ইত্যাদি পাঠ করতেন, দুপুরের পূর্বে এবং পরে দুই
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami