Share this link via
Personality Websites!
478050
9458
কষ্ট সহ্য করেছেন। অবশেষে তিনি দুনিয়াবী কার্যক্রম থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ পাকের স্বরণ এবং ওয়াজ ও নসিহতে মগ্ন হয়ে যান। সর্ব যুগে তাঁর ফযিলত ছড়িয়ে পড়লো, দ্বীনের মর্যাদা তাঁর কারণেই প্রকাশ হয়ে গেলো, ইলমের পদমর্যাদা তাঁর কারণেই বৃদ্ধি পেতে লাগলো এবং শরীয়তের শক্তি তাঁর কারণেই ক্ষমতা লাভ করতে থাকে। ওলামাদের অনেক বড় দল তাঁর দিকে ধাবিত হয় এবং তাঁর শাগরেদ হওয়ার সৌভাগ্য অর্জন করে, অনেক ফকির দরবেশ, বড় বড় ওলামা এবং উচ্চ মর্যাদা সম্পন্ন পীরানে এজামগণও তাঁর থেকে খেলাফত অর্জন করার সৌভাগ্য অর্জন করেন।
(নুযহাতুল খাতিরিল ফাতির, পৃষ্ঠা-১৯,২০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত সায়িদুনা শায়খ মুহাম্মদ বিন ইয়াহইয়া আত তাদফী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমে দ্বীন অর্জন সমাপ্ত করলেন তখন তিনি দরস ও পাঠদান এবং ইফতা এর মসনদে সমাসীন হলেন আর এর পাশাপাশি মানুষের মাঝে ওয়াজ ও নসীহত এবং ইলম ও আমল প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়েন, সুতরাং সারা দুনিয়া থেকে ওলামা ও সূফিগণ তাঁর দরবারে ইলম অর্জনের জন্য উপস্থিত হতেন, সেই যুগে বাগদাদে তাঁর মতো কেউ ছিলো না। (কালাইদুল জাওয়াহের, পৃষ্ঠা-৫) তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমের সমুদ্র ছিলেন, তাঁর ইলমে ফিকাহ, ইলমে হাদীস, ইলমে তাফসীর, ইলমে নাহু এবং ইলমে আদব ইত্যাদি বিষয়ের উপর দক্ষতা ছিলো, যখন তাঁকে তাঁর ওস্তাদরা ইলমে হাদীসের সনদ দেয় তখন বলতে লাগলো: হে আব্দুল কাদির! হাদীসের সনদ বাক্যটি তো আমরা আপনাকে দিচ্ছি, কিন্তু আসলে হাদীসের অর্ন্তনিহিত অর্থ এবং মর্ম বুঝা তো আমরা আপনার নিকট থেকে শিখেছি। (হায়াতুল মু’জাম ফি মানকিবে গাউসে আযম, পৃষ্ঠা-৪৬)
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami