Share this link via
Personality Websites!
478049
9458
আমরা এই মূল্যবান বাগদাদী ফুল পাই যে, যখনি কোনো মুসিবত ও পেরেশানী চলে আসে তবে কুরআন ও হাদীসে বর্ণনাকৃত ধৈর্য্ এর ফযিলত ও উৎসাহ-উদ্দীপনা সমূহের প্রতি দৃষ্টি রেখে ধৈর্যধারণ করা উচিৎ এবং এই কথাটি মনে গেঁথে রাখা চাই যে, এই দুনিয়া পরীক্ষা কেন্দ্র, এতে যেমন আছে অসংখ্য প্রশান্তিদায়ক উপায় তেমনি রয়েছে দুঃখ ও বিষাদের পাহাড়ও, সহজতার পাশাপাশি কঠিনতর উপত্যকাও রয়েছে। এই কারণেই যখন থেকে মানুষের অস্তিত্ব এসেছে, তখন থেকে আজ পর্যন্ত সাধারণ মুমিন বরং আম্বিয়া ও মুরসালিন عَلَیْهِمُ السَّلَام এবং আউলিয়ায়ে কামিলিনও প্রশান্তি এবং আনন্দ লাভের পাশাপাশি বিভিন্ন ধরণের পরীক্ষা এবং বিপদাপদেও পতিত হয়েছেন বরং অনেক সময় আল্লাহ পাকের নৈকট্যতম ব্যক্তিরা সহজতার পরিবর্তে বিপদেই বেশি পতিত হয়েছেন, কিন্তু সেই পবিত্র ব্যক্তিগণ মুখে অভিযোগের শব্দ বের করার পরিবর্তে সর্বদা স্বতস্ফূর্তভাবে দুঃখ-কষ্ট সহ্য করেছেন বরং নিজের মুরীদ, ভালবাসা পোষণকারী এবং সম্পর্কযুক্তদেরও প্রশিক্ষণ দিয়ে থাকেন। সুতরাং আমাদেরও সেই বুযুর্গ ব্যক্তিদের দেখানো পথে চলে আল্লাহ পাকের পক্ষ থেকে অর্জিত নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা এবং মুসিবতে ধৈর্যধারণ করা উচিৎ।
শায়খ ইমাম আবু আব্দুল্লাহ বিন আহমদ বিন কুদামা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: শায়খুল ইসলাম, সুলতানুল আউলিয়া, মুহিউদ্দিন, সৈয়দ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলম অর্জনের জন্য অনেক চেষ্টা করেছেন। তিনি সেই সময়কার অনেক ওলামা এবং যুগের মাশায়িখের নিকট থেকে ইলম অর্জন করেন। যুগের মাশায়িখ এবং আউলিয়াদের সংস্পর্শে থাকেন। যার ফলে তিনি নিজ যুগের ওলামা ও মাশায়িখদের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদায় অধিষ্টিত হয়েছেন। ইলম অর্জনের জন্য তিনি অনেক দুঃখ ও
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami