Share this link via
Personality Websites!
478048
9458
আমি তাকে সান্ত্বনা দিলাম এবং এই বিষয়ে আমার সন্তুষ্টি প্রকাশ করলাম, যখন আমরা খাবার খেয়ে নিলাম তখন আমি বাকী খাবার এবং কিছু টাকা তাকে দিয়ে বিদায় দিলাম। (কালাইদুল জাওয়াহের, পৃষ্ঠা-৯)
হে বাইসে বরকত গাউসে পাক কমজোর কি তাকত গাউসে পাক
হে সাহেবে ইজ্জত গাউসে পাক মজবুর কি রাহাত গাউসে পাক
* আল মদদ ইয়া গাউসে পাক * আল মদদ ইয়া গাউসে পাক
* আল মদদ ইয়া গাউসে পাক
হযরত সায়িদুনা শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইলমে দ্বীন অর্জনের ধরন বড়ই অভিনব ছিলো, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আমার ছাত্র জীবনে ওস্তাদের নিকট থেকে সবক নিয়ে জঙ্গলের দিকে চলে যেতাম, অতঃপর জঙ্গল ও বিরান ভূমিতে দিন হোক বা রাত, ঝড় হোক বা মুষলধারে বৃষ্টি, গরম হোক বা শীত আমার পড়া আমি অব্যাহত রাখতাম, সেই সময় আমি আমার মাথায় একটি ছোট পাগড়ী বাঁধতাম এবং সামান্য সবজি খেয়ে পেটের আগুন বুঝাতাম, কখনো কখনো এই সবজিও পেতাম না, কেননা ক্ষুধার কারণে অন্যান্য অভাবীরাও এদিকে চলে আসতো, এমন পরিস্থিতিতে আমার লজ্জা হতো যে, আমি দরবেশদের হক নষ্ট করি, বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতাম এবং আমার পড়া অব্যাহত রাখতাম, অতঃপর ঘুম আসলে খালি পেটেই কঙ্করে ভরা মাটিতে শুয়ে পড়তাম। (কালাইদুল জাওয়াহের, পৃষ্ঠা-১০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু ভাবুন তো যে, এতই দুঃখ ও কষ্ট সহ্য করে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমে দ্বীন অর্জন করেছেন, এর পরও কখনো তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মূখ থেকে কোন প্রকার অভিযোগ ও অনুযোগের শব্দ বের হয়নি। এই ঘটনা থেকে
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami