Share this link via
Personality Websites!
477695
9440
জান্নাতের প্রাসাদের চুক্তিপত্র
খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা খাতুন একজন নেককার এবং বুযুর্গানে দ্বীনের رَحِمَہُمُ اللهُ السَّلَام প্রতি চরম ভক্তি ও ভালোবাসা পোষণকারী নারী ছিলেন। একবার তিনি কানিজদের (দাসীদের) সাথে কোথাও যাচ্ছিলেন। সফরকালে এক উপত্যকায় তিনি দেখতে পেলেন, সুলতানুল আশেকীন হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ পাথরের টুকরো সংগ্রহ করে কিছু একটা তৈরি করছেন।।তিনি নিজের বাহন থেকে নামলেন এবং হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ-এর বরকতময় দরবারে হাজির হয়ে আদবের সাথে দাঁড়িয়ে গেলেন। কিন্তু তিনি জুবায়দা খাতুনের দিকে বিন্দুমাত্র মনোযোগ দিলেন না। জুবায়দা খাতুন সাহস করে জিজ্ঞেস করলেন, “হুজুর! কী তৈরি করছেন?” তিনি বললেন, “জান্নাতের প্রাসাদ তৈরি করছি।” জুবায়দা খাতুন পুনরায় প্রশ্ন করলেন, “জান্নাতের এই প্রাসাদটি কি আমার কাছে বিক্রি করবেন?” তিনি বললেন, “অবশ্যই বিক্রি করব!” এই উত্তর শুনে জুবায়দা খাতুনের অন্তর আনন্দে মেতে উঠল। তিনি একই আশাব্যঞ্জক কণ্ঠে আবার প্রশ্ন করলেন, “কত দামে?” উত্তর এলো, “এক দিরহামের বিনিময়ে।” উত্তর শুনতেই জুবায়দা খাতুন তৎক্ষণাৎ মূল্য পরিশোধ করে দিলেন। মূল্য পরিশোধ হওয়ার পর হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ একটি কাঠির টুকরো তুলে নিয়ে মাটির ছোট ঘরের চারপাশে একটি দাগ টেনে বললেন, “আমি জান্নাতের এই প্রাসাদটি এক দিরহামের বিনিময়ে জুবায়দা খাতুনের কাছে বিক্রি করে দিলাম।” এ কথা শুনতেই জুবায়দা খাতুন জীবদ্দশাতেই জান্নাতের চুক্তিপত্র পাওয়ার এ বিশ্বাস ও আনন্দে আত্মহারা হয়ে গেলেন, অতঃপর এই সুসংবাদ পেয়ে জুবায়দা খাতুন রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন। রাতের শেষ ভাগ ছিল; তিনি তাহাজ্জুদের নামায ও মুনাজাত শেষ করে মাত্র শুয়েছিলেন, এমন সময় হঠাৎ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami