Share this link via
Personality Websites!
477694
9440
(নাওয়াদিরুল উসূল, আল আসলুল হাদী ওয়াল খামসুন, ১/২০৯, হাদিস: ৩০১) (ফয়যানে সুন্নাত, ৪৩২-৪৩৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ পার্থিব ধন-সম্পদ, পদমর্যাদা এবং লোক দেখানো খ্যাতির মোহ থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী ও মুক্ত থাকেন। আউলিয়ায়ে কেরাম মহান আল্লাহ পাকের বিশেষ নিয়ামত, আউলিয়ায়ে কেরাম আল্লাহ পাকের বিশেষ রহমত। আউলিয়ায়ে কেরাম বিলাসবহুল জীবনের পরিবর্তে সর্বদা সাদামাটা জীবনযাপন পছন্দ করেন। তাঁরা পূর্ণাঙ্গরূপে শরীয়ত মেনে চলেন এবং মানুষের ভেতর ও বাহিরকে পবিত্র করেন। আউলিয়ায়ে কেরাম আল্লাহর বান্দাদের আল্লাহর সাথে মিলিয়ে দেন এবং তাদেরকেও আল্লাহর প্রিয়পাত্রে পরিণত করেন। আউলিয়ায়ে কেরামের সোহবতে (সান্নিধ্যে) বসলে দুনিয়া ও আখেরাত উভয়ই সুন্দর হয়ে যায় এবং অফুরন্ত কল্যাণ লাভ হয়। আউলিয়ায়ে কেরাম আল্লাহ পাক ছাড়া আর কাউকেই ভয় পান না, তাঁরা চরম তাকওয়াবান ও পরহেযগার হওয়া সত্ত্বেও জাহান্নামের ভয়ে সর্বদা কম্পমান ও ভীত-সন্ত্রস্ত থাকেন, আউলিয়ায়ে কেরাম দিন-রাত আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকেন এবং সাধারণ মানুষের প্রয়োজন পূরণ ও সাহায্য করেন। আউলিয়ায়ে কেরাম মহান আল্লাহর প্রদত্ত ক্ষমতায় অদৃশ্য বা অদৃশ্যের জ্ঞান (ইলমে গায়ব) লাভ করেন, তাঁরা মানুষের অন্তরের অবস্থাসমূহ সম্পর্কে অবগত থাকেন, এমনকি আউলিয়ায়ে কেরাম এই দুনিয়াতেই মানুষকে জান্নাতী প্রাসাদের অধিকারী বানিয়ে দিতে পারেন। আসুন! বিখ্যাত মজজুব ও মহান ওলী হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ-এর একটি ঈমান উদ্দীপক কারামত সম্পর্কে শুনি এবং নিজেদের অন্তরে আউলিয়ায়ে কেরামের ভালোবাসা জাগ্রত করি। যেমন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami