Share this link via
Personality Websites!
477693
9440
রহমানের খলিল হযরত ইব্রাহিম Mountains عَلَیْہِ السَّلَام -এর মতো দৃঢ় বিশ্বাসের অধিকারী। তাঁদের ওসিলায় জমিনবাসীদের থেকে বালা-মুসিবত দূর হয়, বৃষ্টি হয় এবং রিযিক প্রদান করা হয়। তাঁদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করেন না, যতক্ষণ না আল্লাহ পাক তাঁর স্থলাভিষিক্ত হওয়ার সনদ অন্য কাউকে দান করেন। তাঁরা কাউকে অভিশাপ দেন না, অধীনস্থদের কষ্ট দেন না, তাঁদের ওপর অত্যাচার করেন না, কাউকে তুচ্ছ মনে করেন না, নিজেদের চেয়ে শ্রেষ্ঠত্বধারীদের প্রতি হিংসা করেন না, দুনিয়ার লোভ-লালসা করেন না, লোক দেখানো নীরবতা অবলম্বন করেন না, অহংকার করেন না এবং লোক দেখানো বিনয়ও প্রকাশ করেন না। কথা বলার ক্ষেত্রে তাঁরা সমস্ত মানুষের চেয়ে উত্তম এবং নফসের দিক থেকে সর্বাধিক পরহেযগার, দানশীলতা তাঁদের স্বভাবজাত গুণ, পূর্বসূরীগণ رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ যেসব অসংগত বিষয় বর্জন করেছেন, তা থেকে সুরক্ষিত থাকা তাঁদের বৈশিষ্ট্য। তাঁদের এই বৈশিষ্ট্য কখনো পৃথক হয় না যে, আজ খোদাভীতিতে আছেন আর কাল অলসতায় পড়ে যাবেন; বরং তাঁরা সর্বদা নিজেদের এই অবস্থায় স্থির থাকেন। তাঁরা নিজের ও আপন রবের সাথে এক বিশেষ গভীর সম্পর্ক রাখেন তীব্র বাতাস কিংবা লাগামহীন ঘোড়াও তাঁদের স্পর্শ করতে পারে না। তাঁদের অন্তর আল্লাহর সন্তুষ্টি ও তীব্র আকুলতায় আসমানের দিকে সমুন্নত থাকে। অতঃপর তিনি (পবিত্র কুরআনের ২৮ নাম্বার পারা) সূরা আল-মুজাদালাহ-এর ২২ নাম্বার আয়াত তিলাওয়াত করলেন:
اُولٰٓىٕكَ حِزْبُ اللّٰهِؕ-اَلَاۤ اِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْمُفْلِحُوْنَ۠(۲۲)
(পারা: ২৮, সূরা মুজালাদালাহ, আয়াত: ২২)
কানযুল ঈমানের অনুবাদ: এটা আল্লাহরই দল,শুনছো! আল্লাহরই দল সফলকাম।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami