Share this link via
Personality Websites!
477692
9440
সৎকাজের তাওফিক এবং পরকালীন বিষয়ে ভাবনার মতো চমৎকার নেয়ামতে ভূষিত করে ক্ষমা ও মাগফিরাতের সনদ দান করেন। অতএব, আমাদেরও উচিত আদবের সাথে তাঁদের কাছে পার্থিব স্বার্থ ও উদ্দেশ্য অর্জনের পরিবর্তে ঈমানের নিরাপত্তা, আল্লাহর সন্তুষ্টি লাভ, হারামাঈনে শরীফঈনের যিয়ারত, সৎকাজে অবিচলতা, গুনাহের প্রতি ঘৃণা, নেয়ামতের জন্য শুকরিয়ার তাওফিক এবং বিনা হিসাবে মাগফিরাতের জন্য দোয়া চাওয়া। কেননা আউলিয়ায়ে কেরামের অস্তিত্ব ও তাঁদের সান্নিধ্য সৃষ্টির জন্য রহমতস্বরূপ, তাঁদের দোয়ায় দারুণ প্রভাব থাকে এবং তাঁদের ওসিলায় আল্লাহ পাক বিপদ-আপদ দূর করেন ও মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন। যেমন
শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর রচিত “ফয়যানে সুন্নাত” গ্রন্থে বর্ণনা করেন: হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, নিঃসন্দেহে নবীগণ عَلَیْهِمُ السَّلَام জমিনের স্তম্ভ (খুঁটি) ছিলেন। যখন নবুয়তের ধারা সমাপ্ত হলো, তখন আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর একটি দলকে তাঁদের স্থলাভিষিক্ত বা প্রতিনিধি বানালেন, যাদেরকে 'আবদাল' বলা হয়। তাঁরা কেবল রোযা, নামায এবং তাসবিহ-তাহলিলের আধিক্যের কারণে মানুষের চেয়ে শ্রেষ্ঠ হননি; বরং তাঁদের উত্তম চরিত্র, সত্য পরহেযগারী, সৎ নিয়ত, সকল মুসলমানের প্রতি হিংসা-বিদ্বেষমুক্ত পরিচ্ছন্ন অন্তর, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ধৈর্য ও প্রজ্ঞা, দূর্বলতাহীন বিনয় এবং সমস্ত মুসলমানের কল্যাণকামীতার কারণে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। অতএব, তাঁরা নবীগণ عَلَیْهِمُ السَّلَام এর প্রতিনিধি তাঁরা এমন এক সম্প্রদায়, যাদের আল্লাহ পাক নিজের পবিত্র সত্তার জন্য মনোনীত করেছেন এবং স্বীয় ইলম ও সন্তুষ্টির জন্য বিশেষায়িত করেছেন। তাঁরা ৪০ জন সিদ্দিক (সত্যনিষ্ঠ সাধক), যাঁদের মধ্যে ৩০ জন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami