Share this link via
Personality Websites!
477691
9440
করলেন, “হে ভাই! তোমার রাত কেমন কাটল?” সে বলল, “খুব ভালো কেটেছে। চরম বিনয় ও নম্রতা নিয়ে আমার করুণাময় রবের দরবারে দাঁড়িয়েছিলাম; তিনি আমার জীবনের সমস্ত বক্রতা সোজা করে দিয়েছেন, আমার অপারগতা কবুল করেছেন, আমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিয়েছেন।” এরপর লোকটি চেহারাভরা বিস্ময় ও ব্যাকুলতা নিয়ে বিদায় নিল। হযরত রাবেয়া বসরীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا আসমানের দিকে হাত তুলে আরজ করলেন, “হে আমার মালিক ও মাওলা! এই লোকটি তোমার দরবারে মাত্র এক মুহূর্ত দাঁড়িয়েছিল আর তুমি তাকে কবুল করে নিলে; আমি তো কতকাল ধরে তোমার দরবারে দাঁড়িয়ে আছি, তুমি কি আমাকেও কবুল করেছো?” হঠাৎ তিনি হৃদয়ের অন্তস্থল থেকে এক অদৃশ্য বাণী শুনতে পেলেন: “হে রাবেয়া! আমি তাকে তোমার ওসিলাতেই কবুল করেছি এবং তোমার খাতিরেই তাকে আমার নৈকট্য দান করেছি।” (আর রউযুল ফায়েক, পৃ: ১৫৯-এর সারসংক্ষেপ)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
سُبْحَانَ الله! শুনলেন তো আপনারা, আউলিয়ায়ে কেরামের رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ নৈকট্য ও সংস্পর্শে কেমন বরকত প্রকাশ পায়! তাঁদের দরবারে আসা কোনো ব্যক্তিই কখনো খালি হাতে ফিরে যায় না; বরং নিজের খালি ঝুলি কাঙ্ক্ষিত মহামূল্যবান রত্নে ভরিয়ে নিয়ে অফুরন্ত বরকত লাভ করে। এমনকি যদি কোনো চোরও তাঁদের দরবারে চলে আসে এবং তাঁদের দূর্লভ সৎ সঙ্গের নেয়ামত পেতে সফল হয়, তবে সে আর চোর থাকে না বরং মহান রব সেই পাপাচারী ও চরিত্রহীন ব্যক্তিকেও এই গ্রহণযোগ্য বান্দাদের বেলায়তের দৃষ্টি, হৃদয়ের গভীর থেকে উৎসারিত প্রভাবশালী দোয়া এবং পবিত্র সান্নিধ্যের বরকতে তার মরিচা পড়া অন্তরকে উজ্জ্বল করে দেন। তাকে গুনাহের জন্য অনুশোচনা, নামায, তাকওয়া ও পরহেযগারী, খাঁটি তাওবা,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami