Share this link via
Personality Websites!
477690
9440
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
এক রাতে এক চোর হযরত রাবেয়া বসরীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا -এর ঘরে প্রবেশ করল, সে ডান-বামে পুরো ঘর ভালো করে খুঁজল, কিন্তু একটি লোটা ছাড়া আর কিছুই পেল না। সে যখন খালি হাতে ফিরে যাওয়ার ইচ্ছা করল, তখন হযরত রাবেয়া বসরীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا বললেন, “তুমি যদি চতুর ও বুদ্ধিমান চোর হও, তবে খালি হাতে ফিরে যাবে না।” চোরটি বলল, “আমি তো ঘরে কোনো কিছুই পেলাম না।” তিনি বললেন, “হে অসহায় ব্যক্তি! এই লোটা দিয়ে অযু করে রুমে প্রবেশ করো এবং দুই রাকাত নামায আদায় করো, তাহলে এখান থেকে কিছু না কিছু নিয়েই যেতে পারবে।” সে তাঁর কথা মেনে অযু করল এবং নামাযে দাঁড়িয়ে গেল। তখন হযরত রাবেয়া বসরীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا আল্লাহর দরবারে এভাবে প্রার্থনা করলেন, “হে আমার মালিক ও মাওলা! এই লোকটি আমার ঘরে এসেছিল কিন্তু কিছুই পায়নি। এখন আমি তাকে তোমার দরবারে দাঁড় করিয়ে দিয়েছি; তোমার অনুগ্রহ ও করুণা থেকে তাকে বঞ্চিত করো না।” নামায শেষ করার পর লোকটির অন্তরে ইবাদতের স্বাদ জাগ্রত হলো, ফলে রাতের শেষ ভাগ পর্যন্ত সে নামাযেই মগ্ন রইল। সাহরীর সময় হযরত রাবেয়া বসরীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا তাকে সিজদা অবস্থায় নিজের মনকে ধিক্কার দিয়ে বলতে শুনলেন “আমার দয়ালু রব যখন আমাকে জিজ্ঞেস করবেন: ‘তোমার কি লজ্জা হলো না যে, তুমি আমার নাফরমানি করে গেলে? আমার সৃষ্টিজীবের কাছে পাপ লুকিয়ে রাখলে, আর এখন পাপের বোঝা নিয়ে আমার দরবারে দাঁড়িয়েছো?’ তিনি যখন আমার ওপর অসন্তুষ্ট হবেন এবং তাঁর রহমতের দরবার থেকে আমাকে তাড়িয়ে দেবেন, তখন আমি কী জবাব দেব?” হযরত রাবেয়া বসরীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا তাকে জিজ্ঞেস
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami