Share this link via
Personality Websites!
477711
9440
(يس) নাম রাখা উচিত নয়; কারণ এগুলো কুরআনের হুরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত, যার প্রকৃত অর্থ আমাদের জানা নেই। (বাহারে শরীয়ত, ৩/২১৩) * যেসব নামের অর্থ মন্দ বা খারাপ, সেগুলো পরিবর্তন করে সুন্দর ও উত্তম নাম রাখা উচিত। (বাহারে শরীয়ত, ৩/২১৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "পূর্ণাঙ্গ ঈমানদারদের দোয়া" মুখস্থ করানো হবে। দোয়াটি নিম্নরূপ:
(اَللّٰهُمَّ)رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَ اِسْرَافَنَا فِیْۤ اَمْرِنَا وَ ثَبِّتْ اَقْدَامَنَا وَ انْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِیْنَ(۱۴۷)
(পারা: ৪, সূরা: আলে ইমরান, আয়াত: ১৪৭)
কানযুল ঈমানের অনুবাদ: হে আমাদের প্রতিপালক! ক্ষমা করো আমাদের গুনাহ্ এবং যেসব সীমালংঘণ আমরা আমাদের কাজের জন্য করেছি এবং আমাদের পদ অবিচল করো এবং আমাদেরকে এ কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো। (ফয়যানে দোয়া, পৃ:২৪৯)
নোট: (اَللّٰهُمَّ) শব্দটি মূল আয়াতের অংশ নয়, তাই ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami