Share this link via
Personality Websites!
477710
9440
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
'আব্দ' শব্দের অর্থ ও প্রয়োগ: 'আব্দ' শব্দের দুটি অর্থ রয়েছে বান্দা এবং গোলাম। তাই 'আব্দুল মুস্তফা' ইত্যাদি নাম রাখতে কোনো সমস্যা নেই। একইভাবে 'গোলাম মুস্তফা', 'গোলাম সিদ্দিক', 'গোলাম ফারুক', 'গোলাম আলী', 'গোলাম হোসাইন' ইত্যাদি নাম রাখা যেগুলোতে গোলাম শব্দের নিসবত নবী ও সালেহীনদের দিকে করা হয়েছে সম্পূর্ণ জায়িয। (বাহারে শরীয়ত, ৩/২১৩, সংগৃহীত) 'বখশ' শব্দ যুক্ত নাম: 'মুহাম্মদ বখশ', 'আহমদ বখশ', 'পীর বখশ' এবং এই জাতীয় অন্যান্য নাম যেগুলোতে নবী বা ওলীদের নামের সাথে 'বখশ' (দান বা উপহার) শব্দটি যুক্ত করা হয়েছে রাখা সম্পূর্ণ জায়িয। (কারণ মূলত দানকারী একমাত্র আল্লাহ পাকই; আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আর আল্লাহর প্রদত্ত ক্ষমতার মাধ্যমেই কোনো নবী বা ওলী দান করতে পারেন)। (বাহারে শরীয়ত, ৩/২১৪) * হুরুফে মুকাত্তাআত দ্বারা নাম না রাখা: 'ত্বাহা' (طه), 'ইয়াসীন'
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami