Share this link via
Personality Websites!
477707
9440
প্রিয় ইসলামী ভাইয়েরা! বায়ানকে শেষের দিকে নিয়ে যেতে যেতে সুন্নাতের ফযিলত এবং নাম রাখার কয়েকটি সুন্নাত ও আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি।
আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর জান্নাতের সুসংবাদবাহী ইরশাদ হলো: "যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসল, সে মূলত আমাকেই ভালোবাসল; আর যে আমাকে ভালোবাসল, সে জান্নাতে আমার সাথেই থাকবে।"
(মিশকাতুল মাসাবিহ, কিতাবুল ঈমান, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, আল-ফাসলুস সানি, ১/৫৫, হাদিস: ১৭৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, নাম রাখার কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর ২টি হাদিস লক্ষ্য করুন: (১): ইরশাদ হচ্ছে: "কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিজেদের নাম এবং তোমাদের পিতার নামে ডাকা হবে; সুতরাং তোমরা নিজেদের সুন্দর সুন্দর নাম রাখো।" (আবু দাউদ, কিতাবুল আদাব, ৪/৩৭৪, হাদিস: ৪৯৪৮) (২): ইরশাদ হচ্ছে: "নবীগণ عَلَیْهِمُ السَّلَام এর নামে নাম রাখো।" (আবু দাউদ, কিতাবুল আদাব, বাব ফি তাগইয়ীরিল আসমা, ৪/৩৭৪, হাদিস: ৪৯৫০) কুন্নিয়াত বা উপনাম রাখা: সন্তানের কুন্নিয়াত (উপনাম) রাখা জায়িয। বরকত লাভের উদ্দেশ্যে বুযুর্গদের নিসবতে কুনিয়াত রাখা উত্তম; যেমন 'আবু তুরাব' (এটি হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ এর কুনিয়াত) ইত্যাদি। (বাহারে শরীয়ত, ৩/২১৩) নিসবতি নাম রাখা: 'আব্দুল মুস্তফা', 'আব্দুন্নবী' এবং 'আব্দুর রাসূল' নাম রাখা সম্পূর্ণ জায়িয; কারণ এর দ্বারা (রাসূলصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর সাথে) নিসবত বা সম্পর্কের সম্মান অর্জন উদ্দেশ্য হয়ে থাকে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami