Share this link via
Personality Websites!
477706
9440
আলা হযরত, ইমামে আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: আমি হযরত মিঞা (সিরাজুল আরেফীন হযরত সৈয়্যদ আবুল হাসান আহমদ নূরী) সাহেব কিবলা قُدِّسَ سِرُّہٗ -কে বলতে শুনেছি, এক জায়গায় একটি কবর খুলে যায় এবং মৃত দেহটি দৃশ্যমান হয়ে পড়ে। দেখা গেল যে, দুটি গোলাপের ডাল তার দেহের সাথে পেঁচিয়ে আছে এবং দুটি গোলাপ ফুল তার নাকের দুই ছিদ্রের ওপর রাখা আছে। তার আত্মীয়স্বজন ভাবল, পানির প্রবাহে বা ধসে গিয়ে এখানে কবরটি খুলে গেছে; তাই তারা অন্য এক জায়গায় নতুন কবর খুঁড়ে সেখানে তাকে রাখল। এখন দেখা গেল যে, দুটি অজগর (অর্থাৎ দুটি অত্যন্ত বিশাল সাপ) তার দেহের সাথে পেঁচিয়ে ধরে নিজেদের ফণা দিয়ে তার মুখ আঁচড়ে নিচ্ছে! তারা অত্যন্ত বিস্মিত হলো, তারা একজন অন্তরদৃষ্টি সম্পন্ন বুযুর্গের কাছে এই ঘটনাটি ব্যক্ত করল। তিনি বললেন, "কবরে আগের জায়গায়ও এগুলো অজগর সাপই ছিল; কিন্তু সেখানে একজন ওলীউল্লাহর (আল্লাহর ওলী) মাযার শরীফের নৈকট্য ও সান্নিধ্য ছিল। সেই মহান ওলীর বরকতে ওই আযাব 'রহমতে' রূপান্তরিত হয়ে গিয়েছিল! ফলে অজগর দুটি গোলাপ গাছের ডালে এবং তাদের ফণাগুলো গোলাপ ফুলে পরিণত হয়েছিল। এখন যদি এই মৃতের কল্যাণ চাও, তবে তাকে আবার আগের জায়গাতেই নিয়ে গিয়ে দাফন করো।" অতএব, তাকে পুনরায় সেখানেই নিয়ে গিয়ে রাখা হলো; আর সাথে সাথে সেগুলো আবার সেই গোলাপের ডাল ও গোলাপ ফুলে রূপ নিল। (মলফুযাতে আলা হযরত, পৃ: ২৭০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami