Share this link via
Personality Websites!
477705
9440
যান, অপর বন্ধু তাঁকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, "তোমার সাথে কেমন আচরণ করা হলো?" তিনি বললেন, "সেদিন আমরা যে বাজারে আল্লাহর যিকির করেছিলাম, তার বরকতে আমাদের উভয়কে ক্ষমা করে দেওয়া হয়েছে।" (জামেউল উলুম ওয়াল হিকাম, আল-হাদিসুল খামসুন, পৃ: ৪৫৭) سُبْحَانَ الله! মহান আল্লাহর রহমত অত্যন্ত অপার! তাই আজই দরসে অংশগ্রহণ করার দৃঢ় নিয়ত করে নিন! কে জানে, হয়তো এর বরকতেই আমাদের জীবনের দিক পরিবর্তন হয়ে যাবে এবং আমরাও মুক্তি পেয়ে যাব!
হে আল্লাহ! যে ব্যক্তি দৈনিক অন্তত 'ফয়যানে সুন্নাত'-এর একটি দরস দেবে অথবা শুনবে, তুমি তার ওপর চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে যাও এবং তার বিনা হিসাবে মাগফিরাত দান করো।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! সাধারণত একজন সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকে, কেবল ততক্ষণই সে অন্যদের উপকার করার ক্ষমতা রাখে। কিন্তু কুরবান হয়ে যাই, আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ এর মর্যাদা ও শান এতটাই সুউচ্চ যে, তাঁরা যতক্ষণ এই নশ্বর পৃথিবীতে বাহ্যিক জীবনে দৃশ্যমান থাকেন, ততক্ষণ সৎ-অসৎ নির্বিশেষে সকল মানুষকে ফয়েয দান করেন এবং চারদিকে বরকতের সুধা বিলিয়ে দেন। অতঃপর যখন এই মহান সত্তাগণ নিজেদের মাযার শরীফে তাশরিফ নিয়ে যান, তখনও তাঁদের সত্তা এবং তাঁদের বরকতময় মাযার শরীফ থেকে অব্যাহতভাবে বরকত প্রকাশ পেতে থাকে। এমনকি তাঁদের নৈকট্য ও বরকতে কবরের আযাব পর্যন্ত দূর করে দেওয়া হয়! আসুন! এ প্রসঙ্গে একটি ঈমান উদ্দীপক ঘটনা শুনি এবং ঈমানী আনন্দে আত্মহারা হই। যেমন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami