Share this link via
Personality Websites!
477704
9440
যে "আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, اِنْ شَآءَ الله।" আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ -এর এই ফয়েয ও বরকত কেবল মুসলমানদের মাঝেই সীমাবদ্ধ থাকেনি; বরং বহু অমুসলিমও এর বরকতে ইসলামের নূরে আলোকিত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। (তাযকিরায়ে আমীরে আহলে সুন্নাত (পর্ব-১), পৃ: ৮-১০,)
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি হলো “দরস”
প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরামের ফয়েজ ও বরকত লাভ করতে, ইবাদতে মন বসাতে এবং পাপকাজ থেকে মুক্তি পেতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত থাকুন এবং জেলী হালকার ১২টি দ্বীনি কাজে অংশগ্রহণ করুন। দাওয়াতে ইসলামীর এই ১২টি দ্বীনি কাজের অন্যতম একটি দ্বীনি কাজ হলো "দরস" হাদিসে পাকে এসেছে: "দ্বীনি ইলম (জ্ঞান) অর্জন করা প্রতিটি মুসলমানের ওপর ফরয।" (ইবনে মাজাহ, আল-মুকাদ্দিমা, বাব ফায্বলিল ওলামা, পৃ: ৪৯, হাদিস: ২২৪) এ থেকে জানা গেল প্রত্যেক মুসলমানের বর্তমান অবস্থা ও প্রয়োজন অনুযায়ী দ্বীনি ইলম অর্জন করা অবশ্য কর্তব্য, দ্বীনি ইলম অর্জনের অনেক মাধ্যম রয়েছে, যার মধ্যে অন্যতম একটি সহজ মাধ্যম হলো 'দরস'। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এতে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله এর বরকতে: * দ্বীনি ইলম শেখার সৌভাগ্য নসীব হবে * নেককার বান্দাদের সান্নিধ্য ও সংস্পর্শ মিলবে * দ্বীনি আলোচনা করা ও শোনাও 'যিকরুল্লাহ' (আল্লাহর স্মরণ)-এর অন্তর্ভুক্ত। হাদিসে পাক অনুযায়ী, যে ব্যক্তি বাজারে আল্লাহর যিকির করে, কিয়ামতের দিন তার শরীরের প্রতিটি পশমের বিনিময়ে নূর দান করা হবে। (শুয়াবুল ঈমান, বাব ফি মাহাব্বাতিল্লাহ, খণ্ড: ১, পৃ: ৪১২, হাদিস: ৫৬৭) ঘটনা: দুই বন্ধু বাজার দিয়ে যাচ্ছিলেন। একজন বলল, "এসো! আমরা আল্লাহর যিকির করি," এরপর দুজনেই যিকিরে মগ্ন হলেন, কিছুকাল পর তাঁদের একজন মারা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami