Share this link via
Personality Websites!
477703
9440
করার সামর্থ্য লাভ করেছে। তারা সত্যিকার তাওবা করে কুরআন ও সুন্নাহর পথে পথচলা শুরু করেছে, যাঁরা বেনামাযী ছিলেন, তাঁরা নামাযী এমনকি মসজিদের ইমামে পরিণত হয়েছে, কুদৃষ্টিতে লিপ্ত ব্যক্তিরা দৃষ্টি অবনত রাখার সুন্নাতের ওপর আমল করার সৌভাগ্য লাভ করেছে, ফ্যাশন বিশিষ্ট পোশাক পরে গলায় ওড়না ঝুলিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ানো নারীরা বেপর্দা জীবন থেকে এমনভাবে তাওবা করেছেন যে, বোরকা তাঁদের পোশাকের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। মা-বাবার সাথে অবাধ্যতামূলক আচরণকারীরা বাধ্য ও আদব সম্পন্ন হয়ে গিয়েছে, যাঁর উপদ্রবে একসময় পুরো মহল্লা অতিষ্ঠ ছিল, সে আজ পুরো এলাকার নয়নের মণিতে পরিণত হয়েছে। চুরি ও ডাকাতিতে অভ্যস্ত ব্যক্তিরা অন্যের সম্মান ও মর্যাদা রক্ষায় তৎপর হয়ে উঠেছে, কোনো গরিবকে দেখে অহংকারে নাক-মুখ সিঁটকানো মানুষগুলো আজ বিনয়ের মূর্ত প্রতীক। সর্বদা হিংসার আগুনে জ্বলতে থাকা ব্যক্তিরা এখন অন্যের উন্নতি ও অগ্রগতির জন্য দোয়া করেন, গান শোনার শৌখিন ব্যক্তিরা সুন্নাতে ভরা বয়ান ও মাদানী মুযাকারা শুনছে. গালিগালাজ ও অশ্লীল কথা বলা মানুষগুলো নাতে মুস্তফা পরিবেশনা করতে এবং ইশকে মুস্তফায় দুলতে শুরু করেছে,। ইউরোপীয় দেশগুলোর চোখধাঁধানো রঙিন রূপ দেখার স্বপ্ন লালনকারীরা এখন কাবা শরীফ ও গুম্বদে খাজরা (সবুজ গম্বুজ) যিয়ারতের জন্য ব্যাকুল থাকে, ধন-সম্পদের মোহে অন্ধ ব্যক্তিরা আখিরাতের চিন্তায় নিমগ্ন হতে শিখেছে, মদ পান করা পাপাচারীরা রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর ভালোবাসার সুধা পান করতে শুরু করেছে, অনর্থক কাজে সময় নষ্টকারীরা ইবাদতে সময় কাটাচ্ছে, কেবল বিনোদনের উদ্দেশ্যে সফর করা ব্যক্তিরা আশিকে রাসূলদের সাথে আল্লাহর রাস্তার সফরকারীতে (মাদানী কাফেলায়) পরিণত হয়েছে,"খাও-দাও ফূর্তি করো" নীতিতে বিশ্বাসীরা এখন এই মাদানী উদ্দেশ্য গ্রহণ করেছেন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami