Share this link via
Personality Websites!
477702
9440
এতদিন ধরে ঘুমিয়ে থাকা। ২. আল্লাহর পক্ষ থেকে (তাঁদের) পাশ পরিবর্তন করানো, জমিন তাঁদের শরীর গ্রাস না করা (নষ্ট না করা) এবং খাদ্য গ্রহণ ব্যতিরেকে জীবিত থাকা। ৩. তাঁদের কুকুরের এতদিন ধরে শুয়ে থাকা এটিও মূলত তাঁদেরই কারামত, কুকুরের নিজস্ব কোনো কারামত নয়।
(ইলমুল কুরআন, পৃ: ১৮৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরামের رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ বরকতময় জীবনের স্থান কতটা উঁচুতে! তাঁরা এমন মহান ব্যক্তিত্ব, যাঁদের চরিত্র কাচের মতো পরিষ্কার ও স্বচ্ছ। তাঁরা আল্লাহর সৃষ্টির হেদায়েতের জন্য সর্বদা প্রস্তুত থাকেন, তাঁদের অন্তরে উম্মতের সংশোধনের আবেগ কানায় কানায় ভরা থাকে, তাঁদের বয়ান, বাণী ও লেখার বরকতে পাপাচারী ও পথভ্রষ্ট মানুষ কুরআন ও সুন্নাহর পথে ফিরে আসে, অন্যদিকে অমুসলিমরা ইসলামের মহান নেয়ামতে ভূষিত হওয়ার সৌভাগ্য লাভ করে। اَلْحَمْدُ لِلّٰه আজকের এই ফেতনা ফাসাদের যুগে পঞ্চদশ শতাব্দীর মহান ইলমী ও রূহানী ব্যক্তিত্ব, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ হলেন এমন এক মহান ব্যক্তিত্ব, যাঁর মাঝে বর্ণিত পূর্ণাঙ্গ ওলীগণ رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ এর নিদর্শনসমূহ খুব সহজেই প্রত্যক্ষ করা যায়। আসুন! আমরাও এই মহান ওলীয়ে কামিলের বরকতময় জীবনের সংক্ষিপ্ত বিবরণ শুনি। যেমন
ফয়যানে আমীরে আহলে সুন্নাতের বরকতসমূহ
শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ফরয ও ওয়াজিব আদায়ের পাশাপাশি সুন্নাত ও মুস্তাহাবসমূহের ওপর আমল করে নেকীর দাওয়াতের এমন বিপ্লব ঘটিয়েছেন যে, লাখ লাখ মুসলমান, বিশেষ করে যুব সমাজ গুনাহের কাজ থেকে তাওবা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami