Share this link via
Personality Websites!
477701
9440
বয়স এখন এমন বার্ধক্যে পৌঁছেছে যে, সন্তান রূপী ফল পাওয়ার মৌসুম শেষ হয়ে গেছে। কিন্তু যে আল্লাহ হযরত মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا -এর ইবাদতখানায় অসময়ের ফল দান করতে পারেন, তিনি আমাকেও এই অসময়ে সন্তান রূপী ফল দান করতে সক্ষম! অতএব, তিনি হযরত মরিয়মের ইবাদতখানায় দাঁড়িয়ে দোয়া করলেন। তাঁর দোয়া কবুল হলো এবং আল্লাহ পাক বার্ধক্যে তাঁকে একটি পুত্রসন্তান দান করলেন, যার নাম স্বয়ং আল্লাহ পাক রেখেছিলেন "ইয়াহইয়া" এবং তাঁকেও নবুয়তের মর্যাদায় ভূষিত করেছিলেন। (আজায়িবুল কুরআন মাআ গারায়িবুল কুরআন, পৃ: ৬৬) এই ঘটনার বিবরণ পবিত্র কুরআনের ৩য় পারার সূরা আল-ইমরানের ৩৭ থেকে ৪১ নাম্বার আয়াতে বিদ্যমান রয়েছে।
আসহাবে কাহাফ رَضِیَ اللهُ عَنْہُمْ এর কারামত
আসহাবে কাহাফ رَضِیَ اللهُ عَنْہُمْ নবী নয় বরং বনী ইসরাইলের ওলী ছিলেন। তাঁদের কারামত এটা বর্ণিত হয়েছে যে, গুহার মধ্যে তিনশত নয় (৩০৯) বছর ঘুমিয়েছিল। এত দীর্ঘ সময় খাবার বিহীন ঘুমানো এবং ধ্বংস না হওয়াটা কারামত। যেমন পারা: ১৫, সূরা কাহাফ, আয়াত ১৮ তে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ تَحْسَبُهُمْ اَیْقَاظًا وَّ هُمْ رُقُوْدٌ ﳓ وَّ نُقَلِّبُهُمْ ذَاتَ الْیَمِیْنِ وَ ذَاتَ الشِّمَالِ ﳓ وَ كَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَیْهِ بِالْوَصِیْدِؕ-
(পারা: ১৫, সূরা: কাহাফ, আয়াত: ১৮)
কানযুল ঈমানের অনুবাদ: আর আপনি তাদেরকে জাগ্রত মনে করবেন এবং তারা নিদ্রিত, আর আমি তাদেরকে ডান-বাম পার্শ্বদ্বয় পরিবর্তন করাই এবং তাদের কুকুর আপন সম্মুখের পা দু’টি প্রসারিত করে আছে।
এই আয়াতে আসহাবে কাহাফ رَضِیَ اللهُ عَنْہُمْ যাঁরা ওলী ছিলেন তাঁদের তিনটি (৩) কারামত বর্ণিত হয়েছে: ১. জাগ্রত মানুষের মতো
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami