Share this link via
Personality Websites!
477700
9440
অহংকার ও জেদের খাতিরে নিজেদেরকে আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ এর ফয়েয ও বরকত থেকে বঞ্চিত করে ফেলে। আমাদের বুযুর্গানে দ্বীন رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ মাঝেমধ্যে ব্যতিক্রমী পন্থায় এমন লোকদের সংশোধন করতেন. আসুন! এরই একটি ঈমান উদ্দীপক ঝলক লক্ষ করি। যেমন
কারামত অস্বীকারকারীরাও মেনে নিল
হযরত জাবের রাহাবী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন, ‘রাহাবা’ শহরের অধিকাংশ মানুষ আউলিয়ায়ে কেরামের কারামত অস্বীকার করত। একদিন আমি একটি হিংস্র পশুর পিঠে সাওয়ার হয়ে রাহাবাতে প্রবেশ করলাম এবং জিজ্ঞাসা করলাম, "কোথায় সেইসব লোক, যারা আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ এর কারামতকে মিথ্যা প্রতিপন্ন করত?" তিনি বলেন, "এরপর থেকে তারা আমার সম্পর্কে মন্দ কথাবার্তা বলা থেকে বিরত হয়ে যায়।"
(আর রউযুল ফায়েক, পৃ: ১০৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন, আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ এর বরকত ও কারামতের বর্ণনা পবিত্র কুরআনেও বিদ্যমান রয়েছে। যেমন
হযরত যাকারিয়া عَلَیْہِ السَّلَام-কে মহান আল্লাহ নবুয়তের মর্যাদায় ভূষিত করেছিলেন, কিন্তু তাঁর কোনো সন্তান ছিল না এবং তিনি চরম বার্ধক্যে উপনীত হয়েছিলেন। বহু বছর ধরে তাঁর অন্তরে একটি পুত্র সন্তানের আকুল আকাঙ্ক্ষা দোলা দিচ্ছিল এবং তিনি বহুবার আল্লাহর দরবারে ব্যাকুল হয়ে পুত্র সন্তানের জন্য দোয়াও করেছিলেন কিন্তু আল্লাহর কুদরতের শান দেখুন, তা সত্ত্বেও এতদিন তিনি কোনো সন্তান পাননি। তিনি যখন হযরত মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا -এর ইবাদতখানায় এই কারামত দেখলেন যে সেখানে অসময়ের ফল উপস্থিত রয়েছে, তখন তাঁর মনে এই চিন্তার উদয় হলো যে, আমার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami