Share this link via
Personality Websites!
477699
9440
না। আল্লাহ পাক দুনিয়াবাসীর নজর থেকে তাঁদের এমনভাবে লুকিয়ে রেখেছেন, যেমন পাহাড়ের ভেতর লাল হীরা কিংবা সাগরের তলদেশে মুক্তা লুকিয়ে থাকে যাতে সাধারণ মানুষ তাঁদের মূল্যবান সময় নষ্ট করতে না পারে। হাদিসে পাকের অপর অংশ "তারা যদি আল্লাহর নামে শপথ করে বসে, তবে তিনি তা অবশ্যই পূরণ করে দেন" এর দুটি অর্থ হতে পারে: ১. যদি সেই বান্দা আল্লাহ পাককে শপথ দিয়ে কোনো কিছু প্রার্থনা করে যে, "হে আল্লাহ! তোমার মর্যাদা ও মহত্ত্বের শপথ, তুমি এটি করে দাও!" তবে রব অবশ্যই তা পূরণ করে দেন। এটি স্বীয় রবের কাছে বান্দার এক বিশেষ আবদার বা বায়না। ২. যদি সেই বান্দা আল্লাহর কোনো কাজের ওপর শপথ করে মানুষকে কোনো খবর দেয়, তবে আল্লাহ পাক তাঁর শপথ রক্ষা ও সত্য প্রমাণ করার জন্য তা পূরণ করে দেন। উদাহরণ স্বরূপ: সে যদি বলে দেয়, "আল্লাহর শপথ! তোমার ছেলে সন্তান হবে", কিংবা "রবের শপথ! আজ বৃষ্টি হবে", তবে আল্লাহ পাক তাঁর যবানকে সত্য করার জন্য ঠিক তা-ই ঘটিয়ে দেন।
(মিরাতুল মানাজীহ, ৭/৫৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ এর বরকত ও তাঁদের কারামতের অধ্যায় অত্যন্ত বিশাল। ভাগ্যবান মুসলমানগণ তো এই হাকিকত ও সত্যকে সানন্দে স্বীকার করে নেন যে তাঁদের বরকত ও কারামত সত্য কিন্তু কিছু অজ্ঞ মানুষ আউলিয়ায়ে কেরামের رَحْمَۃُ اللهِ عَلَیْهِمْ বরকত ও কারামত স্বীকার করতে প্রস্তুত হয় না এবং শয়তানী কুমন্ত্রণার শিকার হয়ে পড়ে। এমন মানুষ নিজেদের এই নিন্দনীয় অভ্যাসে ততক্ষণ পর্যন্ত অটল থাকে, যতক্ষণ না তারা নিজেদের চোখে তাঁদের বরকত ও কারামতের দৃশ্য দেখে নেয়। এরপরও কিছু লোক আউলিয়ায়ে কেরামের মর্যাদা অনুধাবন করা থেকে বঞ্চিতই থেকে যায়, এভাবে তারা নিজেদের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami