Share this link via
Personality Websites!
477697
9440
আরয করলেন, "হুযুর! আমি সাম্রাজ্য দিয়ে হলেও মূল্য পরিশোধ করতে প্রস্তুত! আমাকে শুধু জান্নাতের চুক্তিপত্র দান করুন!" হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বললেন, "আমি তোমার সাম্রাজ্য দিয়ে কী করব? তোমার এই সাম্রাজ্য তো আমার পায়ের নিচেও স্থান পাওয়ার যোগ্য নয়, যাও, তোমার সাম্রাজ্যও নিয়ে যাও আর জান্নাতের চুক্তিপত্রও নিয়ে নাও।" (যুলফ ও যানজীর, পৃ: ২৫১-২৬০)
سُبْحَانَ الله! শুনলেন তো আপনারা! মহান আল্লাহর দরবারে হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ-এর বেলায়তের মকাম কতটা সুউচ্চ ও মর্যাদাপূর্ণ ছিল! তিনি চাইলে নিজের জন্য অঢেল ধন-সম্পদ জমা করতে পারতেন এবং আরাম-আয়েশের জীবনযাপন করতে পারতেন। কিন্তু কুরবান হয়ে যাই, এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি নিজের জন্য কিছুই সঞ্চয় করে রাখেননি; তবে তিনি যাকে চাইতেন, তাকেই মহান রবের জান্নাতে বিদ্যমান আলিশান প্রাসাদসমূহ থেকে জান্নাতী প্রাসাদ দান করে দিতেন। বর্ণিত ঘটনা থেকে এটাও জানা গেল যে, আল্লাহর ওলীগণ আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায় অদৃশ্য বা অদৃশ্যের জ্ঞান (ইলমে গায়ব) লাভ করে থাকেন। সুতরাং, হারুনুর রশিদ যখন হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ-এর কাছে জান্নাতী প্রাসাদের দাম বাড়ানোর কারণ জানতে চাইলেন, তখন হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ তাকে অদৃশ্যের খবর জানিয়ে বললেন, “জুবায়দা খাতুন জান্নাত দেখে ক্রয় করেনি, পক্ষান্তরে তুমি তো জান্নাতের দৃশ্য স্বচক্ষে দেখে এসেছো।” এই ঘটনায় আরেকটি শিক্ষণীয় বিষয় হলো ওলী হওয়ার জন্য প্রচার-প্রসার, জাঁকজমকপূর্ণ জুব্বা-পাগড়ি কিংবা ভক্তদের দীর্ঘ সারি থাকা জরুরী নয়, যা দিয়ে তাঁদের বেলায়ত চেনা যাবে বা খ্যাতি ছড়াবে; বরং সাধারণ মানুষের মধ্যেও আল্লাহর ওলী থাকেন। অতএব, আমাদের প্রতিটি নেককার মানুষকে সম্মান ও শ্রদ্ধা করা উচিত, কারণ কে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami