Share this link via
Personality Websites!
477696
9440
হারুনুর রশিদ এসে জুবায়দা খাতুনকে বলতে লাগলেন, “আজ যখন আমি তাহাজ্জুদের নামায পড়ে শুয়ে পড়লাম, তখন আমার চোখে ঘুম এসে গিয়েছিল, আমি কী দেখছি যে, আমি একটি বাগানে ঘুরে বেড়াচ্ছি, আমার জিজ্ঞাসার জবাবে একজন বলল, এটি “জান্নাতুল ফেরদাউস” আমি সেখানে এক উঁচু ফটকে সবুজ রঙে 'জুবায়দা খাতুন' লেখা দেখতে পেলাম। আমি এই আশায় সেই প্রাসাদে প্রবেশ করলাম যে হয়তো আমার নামও লেখা থাকবে, আমি মাইলকে মাইল পথ হেঁটে গেলাম কিন্তু সব জায়গায় কেবল তার নামই লেখা পেলাম।" হারুনুর রশিদ জুবায়দা খাতুনের কাছে এর রহস্য সম্পর্কে জানতে চাইলেন। তখন জুবায়দা খাতুন তাঁকে গতকাল বিকেলে ঘটে যাওয়া ঘটনাটি শোনালেন। হারুনুর রশিদ বললেন, "আমাকে হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ-এর কাছে নিয়ে চলো।" অতএব, জুবায়দা খাতুন তাঁকেও হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ-এর দরবারে নিয়ে গেলেন।
হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ আগের মতোই তখনো এক নির্জন স্থানে মাটির ঘর তৈরি করতে ব্যস্ত ছিলেন। হারুনুর রশিদ হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ-এর দরবারে হাজির হয়ে আদবের সাথে সালাম পেশ করলেন এবং তাঁর কাছে জান্নাতের প্রাসাদের মূল্য জানতে চাইলেন। হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বললেন, "এর মূল্য হলো তোমার পুরো সাম্রাজ্য।" হারুনুর রশিদ বিস্ময় প্রকাশ করে আরয করলেন, "হুযুর! জান্নাতের প্রাসাদের দাম হঠাৎ এত বেড়ে গেল কীভাবে? অথচ আমার স্ত্রীকে তো আপনি মাত্র এক দিরহামেই বিক্রি করেছিলেন!" হযরত বাহলুল দানা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ অদৃশ্যের খবর প্রকাশ করে বললেন, "জুবায়দা খাতুন জান্নাত দেখে ক্রয় করেনি, পক্ষান্তরে তুমি জান্নাতের দৃশ্য স্বচক্ষে দেখে এসেছো।" এ কথা শুনে হারুনুর রশিদের চোখ অশ্রুসজল হয়ে উঠল, তিনি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami