Share this link via
Personality Websites!
477264
9413
খুশি হোক বা শোক, ব্যস্ততা হোক বা অবসর সময়, মোটকথা যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, যতক্ষণ পর্যন্ত বিবেক সতেজ থাকবে, শ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত প্রতিটি মুসলমানের উপর) ৩টি বিষয় আবশ্যক: (১) اَمْرٌ یَمْتَثِلُہٗ শরীয়তের হুকুম যে, তার উপর আমল করা (২) نَہْیٌ یَجْتَنِبُہٗ শরীয়তের নিষেধকৃত বিষয়াদি থেকে বেঁচে থাকা (৩) قَدْرٌ یَرْضٰی بِہٖ তাকদীরের উপর সর্বদা রাজি থাকা।
হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ আরও বলেন: * মুসলমানদের নগন্য অবস্থা এটা যে, সে যেকোন সময়েও এই ৩টি বিষয়ের মধ্যে যেকোন একটি থেকেও খালি হবে না * তার হৃদয় এই ৩টি বিষয়ের দৃঢ় ইচ্ছা করতে থাকবে * বান্দা নিজে নিজেকে ৩টি বিষয় বর্ণনা করতে থাকবে * এবং নিজের অঙ্গাদিকে সবসময় এর মধ্যে মশগুল রাখবে।
(ফাতুহুল গাইব, পৃ: ১৭)
আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
(২): দ্বিতীয় ভিত্তি: কলবে সালিম
প্রিয় ইসলামী ভাইয়েরা! সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার দ্বিতীয় ভিত্তি হলো কলবে সালিম। আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেন:
یَوْمَ لَا یَنْفَعُ مَالٌ وَّ لَا بَنُوْنَۙ(۸۸) اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِیْمٍؕ(۸۹)
(পারা: ১৯, সূরা: শু’আরা, আয়াত: ৮৮-৮৯)
কানযুল ঈমানের অনুবাদ: যেদিন না ধন-সম্পদ কাজে আসবে আর না সন্তান-সন্ততি। কিন্তু সেই ব্যক্তি যে আল্লাহর সম্মুখে হাযির হয়েছে (পবিত্র) বিশুদ্ধ অন্তর নিয়ে।
প্রতীয়মান হলো; কিয়ামতের দিন না ধন-সম্পদ কাজে আসবে আর সন্তান-সন্তুতি, কিয়ামতের দিন কলবে সালিম তথা পবিত্র অন্তরই কাজে আসবে। কলবে সালিম মানে কি? * ওই হৃদয় যা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami